ডাক

নগরে হাঁটি; আমার স্বচ্ছ চোখে অস্বচ্ছলতার ভিড়
ব্যস্ততার বুকে খঞ্জর চালায় বিমূর্ত অভিমানী মন
মেরুমজ্জে মন্থর কাব্য বুনে; বুনন স্বপ্ন বিলাসে
এটম আবিষ্কারের নেশায় বিভোর সান্দ্র মস্তিষ্ক
কাছে ডাকে আমায় আমার তিলোত্তমা শৈশব
রোদেলা দুপুর; সান্ধ্য প্রদীপ জ্বলে অজর বুকে
চোখ হয় অগ্নিময়; আমায় ডাকে শাহবাগ
ধ্বনিত হয় রক্তের বুদবুদে বন্দে মাতরম;
জেগে ওঠে সূর্যসেন; জেগে ওঠে তিতুমীর
আমার নাভিমূলে ডাকে স্লোগান জয় বাংলা।।

মোট পড়েছেনঃ ৯৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. লিখন ভাই, এক কথায় সুন্দর প্রতিবাদি একটি কবিতা।

    এটম আবিষ্কারের নেশায় বিভোর সান্দ্র মস্তিষ্ক

    প্রতিপত্তিরা ও ক্ষমতাবানরা একাজেই বিভর তাই আমাদের চাওয়া পাওয়ার কি আছে।

     

     

মন্তব্য করুন