ডলছে!

মানুষের অন্তর – চেনা কি সহজতর?
চারিদিকে বহু রূপে
ঘুরছে,
কেউ পুষে বুকে ক্রোধ – কেউ রেখে আড়ে বোধ
তবুও সুযোগে কাদা
ছুঁড়েছে!

সভ্যের শত শনি – হয়ে আজ শিরোমণি
সমাজটা দিবা-নিশি
চুষছে,
দেখে কারো ভীরু মন – দিনে সেজে মহাজন
আফসোসে রাতে শুয়ে
ফুঁসছে!

হারিয়ে ছিন্ন ছাতা – বেহালে কালের দাতা
তবুও বাদল রোদে
চলছে,
কেঁদে শুধু ধরাতল – ক্ষয়ে তাতে মনোবল
আপনার বুক নিজে
ডলছে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৮১জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. চুষিয়া দেশ ও গরীব সাজে যে দাতা, কেমনে পুজিব তারে সেতো রাক্ষস? অতিতে দাতা ছিলো মোক্ষম সেবক, এখন দাতা সেতো মোক্ষম অন্তরজুড়ে কিছু পাওয়ার জন্য। আপনার কাব্যরসে ধন্য। ভালো থাকুন বোরহান ভাই।

    1. অশেষ অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. অতিশয় তৃপ্ত হলাম!
      কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

  2. বহুরূপী অন্তর বুঝে নেওয়া সহজ নয়। তাদেরকে বুঝতে গিয়ে মানুষ নিজেকে বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে।

    কবিতাটি একটু বেশিই ভালো লেগেছে, বিশেষ করে কবিতার ছান্দিক বিন্যাস ছিলো মুগ্ধ করার মতোন। এটিকে আপনার সকল লেখা গুলোর মধ্যে হতে সেরা মনে করতে পারেন।

    শুভ কামনা নিরন্তর 🌹🌹

মন্তব্য করুন