ঠাঁই

তুলছে কতো অট্টালিকা
করতে পূরণ স্বপ্ন মনের আশ,
কেউ খেয়ে রোজ মণ্ডা মিঠাই
ঘোর নিদেও ফেলছে সুখের শ্বাস।

তাই বলে কি গরীব দুখী
কষ্টে শুধু চলছে টেনে দুখ?
জীর্ণ ঘরেই মিলছে ওদের
তুষ্টিতে বেশ আত্ম জয়ের সুখ।

সবাই যখন সুখ সু’আশে
হোক না কাজে জপছে আলেক সাঁই,
নিভৃতে কেউ খুঁজছে তখন
কর্মতে তার মন মানুষের ঠাঁই।

মোট পড়েছেনঃ ৯৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. সুখ কর্মেই খুজি, কর্মেই আনন্দ ধরি
    অট্টালিকায় অট্টহাসই না থাকে দুঃখও ধরি।
    গরীব থাকে খেয়ে দেয়ে না থাকে কুটনামি
    খায়দায় গাননাচে ধেয়ে ধেয়ে চলি।

    1. মূল্যবান মন্তব্য দিয়ে ভীষণ অনুপ্রাণিত করলেন প্রিয়।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

  2. চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। ছন্দের তালে কবিতা দারুন লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো অবিরাম

    1. সুন্দর মন্তব্যে ভীষণ মুগ্ধ হলাম প্রিয় কবি।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন