জীবন সংসার

  1. চোখে আমার রঙিন স্বপ্ন
    সাজাবো কেমন করিয়া
    সুখ দুঃখের জীবন সংসার
    কাটবে কেমন করিয়া।
    জগৎ সংসার ভীষণ কঠিন
    সুখ দুঃখের চক্র যেমন
    পালাক্রমে দেয় ধাওয়া।
    সংসার হল সমরাঙ্গন
    জীবন মৃত্যুর সন্ধিক্ষণ
    সমর যেমন ধ্বংস করে
    অসুর দস্যু হায়েনা।
    সংসার হায়েনার কবল থেকে
    বাঁচতে আমি চাই।
    চোখে আমার রঙিন স্বপ্ন
    সাজাবো কেমন করিয়া
    দেশ বিদেশের অজানা সব
    জানাব কেমন করিয়া।
    সংসার যে বড় বাঁধা আমার ভ্রমণে
    মুক্ত হয়ে আমি কেমন করে তা জানাব রে।
  2. রচনাকালঃ
    ১০/১১/২০১৮
মোট পড়েছেনঃ ১,১০৯জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. যে পৃথিবী দেখেনি, তাকে ঈর্ষা করা যায়।যার দেখার সাধ, সে সংসারে থেকেও পৃথিবী দেখে নিতে পারে।
    লেখায় সাধু চলিতের সংমিশ্রণ দৃষ্টিকটু।
    শুভ কামনা

মন্তব্য করুন