ছোঁয়া

আলমগীর সরকার লিটন ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ১০:২১:৪৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

===============================

একটা আগুন দেখি অথচ আগুনে হাত দেয়নি!

তবে ইচ্ছাটা ছিল ভীষণ মনোহর উত্তাপ;

তবুও কোথাও জানি পুড়ে যাচ্ছিল- ক্ষণে ক্ষণে

পীট, বুক আর ছোট একটা শম্পানডাঙ্গার মন।

অথচ বিশাল আকাশে ধোঁয়া উড়ানোর

জায়গা থাকল না কারণটা কিছু অহংকার বুনান

ফসলি ক্ষেত- তাও আবার বানে ডুবে যায়;

 

হঠাৎ একদিন আগুনে হাত ছুঁইলাম এমনভাবে

পোড়ল, যেন ক্ষতঘাও দেখতে পাই না-

দেখলেই ক্ষীণ জীবনটা নিয়ে ভাবি এত কবর

অথচ আগুন জ্বালাতে বেশ আনন্দ লাগে

অতঃপর জ্বল আগুন জ্বল আমি তো ছোঁয়া হবো।

১৮ আষাঢ় ১৪২৬, ০২ জুলাই ২০

———————————–

১২১জন ৯৪৩জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য