ছায়া সংগীর শহর।

তোমার শহরে ছুটে গিয়েছিলাম
তোমার স্পর্শের উষ্ণতার জন্য নয়
তোমার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি।
আমারই ছায়া ছিল শুধু সংগী আমার।
কাঠুরের মতো আমার ছায়া কেটে খুঁজি তোমার ছায়া।
আমি তো জানি তোমার ছায়ার পাশে
অন্য ছায়ার আনাগোনা।
সময়ও ছিল তোমার, আসনি তবু সে ক্ষণে।
আমার নয়নের মাঝে যে জল ছবি ছিল
তা ছিল তোমার দৃষ্টির আড়ালে।
তোমার ঘাসবুক ভিজাইনি তা কখনো।
একটু ভিজাতে দিতে, ঝেড়ে ফেলতে দিতে,
ডুকরে উঠতো সব।
ভেবেছো যতসব পাগলামি!
একটি বার শুনে নিতে,
একটি রাতের আকশই না হয় দিতে,
সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো।
শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।
ভেবেছো ভুলে গেছি,
না, অভিমানে সব দরজা বন্ধ করেছি।

শুধু জানি ভাল আছ।

,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,

১৯/১/১৭.

মোট পড়েছেনঃ ৫৯৫জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. অনেক আবেগ লেখায়।

    হৃদয়গ্রাহী।

    //…একটি রাতের আকশই না হয় দিতে,
    সন্ধ্যার সেই ক্ষন না হয় আরো দীর্ঘ হতো…//

    অনেক শুভকামনা।

    ভালো থাকবেন। সবসময়।

  2. যারা দিতে পারে, তারা অনীহা প্রকাশ করে।
    আর আমরা আমাদের আপ্লুত আবেগ নিয়ে সেখানেই আশার ঝুড়িটা খুলি।
    আবেগ আসলে বোকাদেরই থাকে।

    আপু অনেক সুন্দর লিখেছো। মন ভরিয়ে দিয়েছো। -{@

    1. সেই আশার ঝুড়িটা শুন্য হাতের জন্য খুলে রাখি।
      তাই তো ঝুড়িটা শুন্যই থাকে।
      তোমার মন ছুঁয়েছে, ব্যাস শান্তি পাইলাম।
      অনেক ভালো থেকো আপু।

    1. নিজের ছায়া লইয়া হাটুম। এতে কেউ কিছু ভাবলে মুখ ভেংচি দিমু।
      ধুর দরজায় খিল তো দেওয়াই লাগবে। প্রাইভেসি বলে একটা কথা আছে না!

  3. সব জেনে বুঝে অই শহরে যাবার দরকার টা কী? অবশ্য না গেলে এমন লেখা পেতাম কোথায়? অভিমান করে নিজে নিজে কষ্ট পাবার মানে আছে?
    কবিতাতো খুব সুন্দর হইছে ভাবীজান, ঘটনা কী? যাদুটোনা নয়তো আবার! 🙂

  4. বহুত আবেগী রোমান্টিকথা।
    শুধু বুকের পাজর ছুয়ে বুঝে নিতে সব।
    ভেবেছো ভুলে গেছি,
    না, অভিমানে সব দরজা বন্ধ করেছি। (y)

মন্তব্য করুন