চৌকাঠে ঠিকানা

গাও পোড়া গায়ে কবির আর্তনাদ
আর কবিতার মনে রক্তাক্ত বুক;
হাট বাজারের মুখে কি যে হট্টগোল
যত অরাজনীতিক বাক্য মেঘের দর কষাকষি
বৃষ্টি বাদল এতো বুঝেই না যত বিদ্বেষী চিন্তা

কবিতার এক গলা আমজনতার মনে
প্রেম নদে বালুচর আর রাস্তার মোড়
ধূলি বালি মিছিলের রব! বর- বর ভাঙ্গছে মাটি
ঝর্ণাধারার পাশে কবির হলো চৌকাঠে ঠিকানা!
আর কবিতার চির সবুজ ঘাস ফুল।

২১জ্যৈষ্ঠ ১৪২৯, ০৪ জুন ২২

মোট পড়েছেনঃ ৯৯৫জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আপনার ভাবনার উন্নয়ন দেখতে পাচ্ছি লেখায়,,, শব্দ বিন্যাসে একটু হোঁচট খেতে হচ্ছে পড়তে গিয়ে। জোড়াতালি দিতে দিতে পড়তে হয়েছে…. তারপর খন্ড খন্ড চিত্রের আভাস যা পেয়েছি,,, তা আর বিন্যস্ত ধারায় বুঝিয়ে মন্তব্যে গেলাম না।
    কবির শব্দ তৈরী চালু থাকুক।

  2. অরাজনৈতিক আন্দোলনের ঝড় তোলে সাধারণেও,, পারে না কেবল শব্দ দূষনের বাণ ছুঁড়তে, ওটা বরং তোলা থাক অরানৈতিক রাজনীতির মঞ্চে।
    শব্দের কারুকাজে জীবন সাজাক বিজ্ঞ কবি,,,

মন্তব্য করুন