চোর

রাতটা যখন গভীর হলো
আঁধার হলো ঘোর,
অমনি নিধন গরীব মিঞার
ঢুকলো ঘরে চোর!

সজাগ ছিল নিধন ঘরে
চোর ঢুকেছে বুঝে;
বললো আমি দিনের আলোয়
পাইনা কিছু খুঁজে
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি
দেখো ভাল করে!

গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।

মোট পড়েছেনঃ ১,২৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
    যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।
    দারিদ্র্যতার কাছে চোরও লজ্জা পেয়ে যায়

    দারুণ লিখেছেন ভাইয়া

মন্তব্য করুন