চাঁদ আছে বলে

চাঁদ আছে বলে রাত এতো সুন্দর

নদী আছে বলে বেঁচে আছেে সাগর,
তুমি ছাড়া জীবনটা শুধু যে আধাঁর
শুধু যে আধাঁর।

ফাগুনের ছোঁয়া যখন লাগে বনে বনে
ফোঁটে ফুল পাখীদের গুঞ্জনে,
মুগ্ধ করে মন ভোমরার গানে গানে।

মিটি মিটি তারা গুলো নিভে আর জলে
হারানো সব সৃতি হৃদয়ে দোলে।

বেদনার ব্যথা বুকে নিয়ে ঘুরছে কত মানুষ
নেই কোন ভাবনা,
জীবনের শেষ কোথায় নেই কারো জানা।

মন আছে বলে প্রেম লাগেযে মধুর প্রেম ছাড়া
জীবনটা বেদনায় বিভোর।

মোট পড়েছেনঃ ১,০১৭জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. প্রেম ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেনা,
    সুন্দর কবিতা।

    সোনেলায় স্বাগত আপনি। নিয়মিত লিখুন। অন্যের লেখাও পড়ুন।
    শুভ কামনা।

  2. সহজ, সরল, সাবলীল ভাষা।ভালো লিখেছেন। আপনি আপনার মত লিখুন।
    চাঁদ আছে বলে রাত এত সুন্দর
    ঠিক তেমনি সূর্য ঔঠে বলে ভোর এত স্নিগ্ধ এত সুন্দর। সোনেলায় আপনাকে স্বাগতম।

  3. সোনেলার উঠোনে স্বাগতম ও শুভকামনা। চমৎকার কবিতা উপহার দিলেন প্রথম পোষ্টেই । চাঁদ ছাড়া রাত সৌন্দর্য হীন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  4. আসলেও চাঁদ,নদী তারা আকাশ ফুল পাখি ভ্রমরা এরা আছে বলেই প্রকৃতি সুন্দর।
    দারুন দারুন কথা ফুটিয়ে উঠেছে আপনার কবিতায়।

মন্তব্য করুন