ঘুড়ি লাটাইয়ের বাড়ি

ও গাঁয়ের শ্যামা মেয়ে ছটফটে নূরী,
সকলে চিনতো তারে উড়াতাে যে ঘুড়ি!
আজ গেলে ওই বাটে কাল ধু ধু মাঠে,
কখনও লাটাই হাতে ছুটতো সে পাটে।

একদিন ঝড়ো বাও কেটে নিলো সুতো,
ছিলো যে অদূরে ষাঁড়? সেও দিলো গুঁতো।
মানলো সে ব্যথা পেয়ে আর নেই কাম,
তারচেয়ে ঢের ভালো গৃহে ফেলি ঘাম।

তক্খনি বাড়ি ফিরে বিছানায় শুয়ে,
ভাবে চেয়ে চারিদিক পড়লো কি নুয়ে?
বুঝেছে সে অনায়াসে মান গেলে ছাড়ি,
নয় কারো এ তো ঘুড়ি লাটাইয়ের বাড়ি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. নূরীর মনের ঘর ভরে আছে ঘুড়ি-লাটাইএ! তার তো গৃহে মন বসার কথা না!
    ছটফটে কিশোরীর চমৎকার উপস্থাপনা দিয়েছেন।

    শুভ কামনা 🌹🌹

    1. অতিশয় অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন