ঘাসফুলটি কিংবা মৃগ কস্তূরী

পাহাড়ে যার আদি নিবাস__

সে তো মাথা উঁচিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রয়; সমতল তার অকুল পাথার।

দেবদারুর সাথে ঘাস ফুলের প্রেম হয়না ওরা বরাবরই একলা নির্বিকার!

পাহাড়ের নিস্তব্ধতা আর দেবদারুর নিঃসঙ্গতা তার আত্মমর্যাদা /আত্ম অহংকার।

ছায়া বিথীর ঘেরাটোপে হারানো পথিক চিরকাল মনে মনে পোষে সংসার বিবাগী সংঘাত।

 

পাশেই মহুয়ার বনে__

অনাহূত প্রশ্ন বানে ঝুলে মরে পড়ে রয়েছে  এক বেওয়ারিশ মৃগ-কস্তূরী।

আদমশুমারিতে যার অস্তিত্বের ঠাঁই মেলেনি এক জীবনে,

এই বালুতটে আজ থেকে গলে পচে জীবাস্ম হয়ে ঝাউবনে রেখে যাবে শেষ অবদানখানি।

এই খানে সালোকসংশ্লেষনে মত্ত হবে আবারো তরুছায়া রাজি।

 

অদূর গাঁয়__

পরাগরেনু মেখে লাউফুল লাউ মাচা ভরিয়ে তুলবে ধান খেতের আলের কোলে।

ভুলে যাবে পৃথিবীর সকলে মৃগ কস্তূরীকে, একদিন সেও শ্বাস নিতো একই আকাশের নীচে।

মোট পড়েছেনঃ ৮৯জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. অনাহূত প্রশ্ন বানে ঝুলে মরে পড়ে রয়েছে এক বেওয়ারিশ মৃগ-কস্তূরী।

    লাইনটা অন্য মাত্রা দিয়েছে লেখাটার।
    আমার ভালো লাগছে তোমাকে লেখায় ফিরতে দেখে।
    সবসময়ের জন্য দোয়া এবং শুভ কামনা🌹🌹

মন্তব্য করুন