ঘাম

শ্রমের ঘাম শুঁকিয়ে যাচ্ছে- যাচ্ছে-
বলো দেখি- ঘামের মূল্য কোথায়?
এ কেমন গান শুনা যাচ্ছে- হিজিবিজি
মে আসে- মে যায়- এই তো রীতিনীতি;
এই শ্রমের ঘাম শুধু মৃত্যুই আমি।

বলো দেখি- আর কত মান চাই
বস্তু নিষ্ঠু ঘাম চাই- শ্রমিক তো সবাই- অথচ
বাস্তবতার মূল্য নাই- বিধাতায় জেনে
কোথায় বিধাতা? শ্রমের ঘ্রাণ শুঙ্গে তিনি!
বলো দেখি- পুরুষ্কার করবেন যিনি-
এই শ্রমের ঘাম শুধু মৃত্যুই আমি।

১৯ বৈশাখ ১৪২৭, ০১ মে ২১
———————————

মোট পড়েছেনঃ ১,৬০৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. মে দিবসের যতনা বয়স হয়েছে শ্রমের মুল্যে- শ্রমের সময়ে ততটা পরিবর্তন আসেনি।ঘামে ঝরা শ্রমিক আজো তার অধিকারের জন্য কাদে সংগ্রাম করে তবুও কারো সুনজর নাই। দারুণ কবিতা।

    1. জ্বি প্রিয় কবি মমি দা
      শ্রমিক দিবসের হাজারও লাল সালাম
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—

    1. জ্বি প্রিয় কবি বাঁধন দা
      শ্রমিক দিবসের হাজারও লাল সালাম
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—

  2. ভাই এখন ঘামের মূল্য যথেষ্ঠ। নিম্ন শ্রেণীর মানুষ তাদের পাওনা বুঝিয়ে নেয়। একজন রিকশাঅলা রাস্তায় কোথাও পাঁচ মিনিট দেরী করলে পাচটাকা বেশি নেয়। এরা অলস আর হিসেবী। আমি এ নিয়ে ডিটেইল লিখব ভাবছি।
    শুভ কামনা।

    1. জ্বি প্রিয় কবি রুকু আপু
      শ্রমিক দিবসের হাজারও লাল সালাম
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—

  3. রিকশাওয়ালা হিসেব ঠিকই আদায় করে নেয় রুকু আপুর সাথে আমিও একমত। তবে অন্য শ্রমিকরা সেটা পারে না। তাদের ঘামের মূল্য পানির মূল্যের চেয়ে ও কম। শুধু মে দিবস নয় আমাদের দেশের সব দিবসই কাগজে কলমে , বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই বললেই চলে। ভালো থাকুন নিরাপদে থাকুন

    1. জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
      শ্রমিক দিবসের হাজারও লাল সালাম
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—

  4. এখন দিন বদল হয়েছে। অনেকক্ষেত্রে শ্রমিকরা এখন তাদের প্রাপ্য মজুরি বুঝে নেয়। রুকু এবং ফাল্গুনী আপার সাথে আমি একমত, রিক্সাওয়ালারা ঠকে না ওদের কাছে ঠকে আসতে হয়। যেহেতু শ্রমিকরা কায়িক পরিশ্রম করে , সে কারণেই তাদের পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জন করা সম্ভব হয় না।

    1. জ্বি প্রিয় কবি তৌহিদ দা
      শ্রমিক দিবসের হাজারও লাল সালাম
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—

  5. মে দিবসের সার্থকতা এখন শুধু বর্নাঢ্য মিছিলেই দেখা যায়। বাস্তবে এই দিবসের আলাদা কোন তর্জমা পাই না, অন্তত আমাদের দেশে। আমাদের দেশের শ্রমিকরা এখনো পাওনা চাইতে গেলে গুলি খেয়ে মরে।
    মে দিবস শুধু মৌখিক মহান দিবস না হয়ে মৌলিকতা অর্জন করুক এটাই কাম্য।
    শুভ কামনা রইলো লিটন ভাই 🌹🌹

মন্তব্য করুন