গান-০৩

একতারাটা আগের মত
বাজে নাতো আর
আউল কেশে বাউল পথে
ঘুরে না তো আর
সোনার বাংলায় আইলো হাইরে
কঙ্গ আর গিটার

পথের বাকে জটলা করে
বাউল গাইতো গান
শুনে আমার বাংলার কথা
জুড়াতো গো প্রাণ
যন্ত্রের মন্ত্র আইলো দেশে
কোথায় গেল বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর

প্রাণের কথা গানের কথা
যন্ত্রের মন্ত্রে নাই
বাউল গানের সুরের মাঝে
আমি নিজেরে হারাই
কোথায় গেলে পাব আমি
হারিয়ে যাওয়া বাউল গানের সুর
আমার মন যে লাগে বেদনা বিধুর
@

মোট পড়েছেনঃ ৮৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন