কী এমন ব্যতিক্রম আছে তোমার?

 

যারা আমায় কাঁদিয়েছিল,
তারা সবাই কেঁদেছিল একদিন।
যারা আমায় ছেড়ে গিয়েছিল,
তারা সবাই ফিরে এসেছিল-
ফিরি পেতে চেয়েছিল আমায়!

কিন্তু আমি সমরেশ মজুমদারের-
সেই বয়ে আসা নদী,
ছেড়ে যাওয়া ঘাটে যাকে আর-
কেউ কখনো ফিরিয়ে নিয়ে যেতে পারেনি।

তবে তুমি!
তোমার বেলায় এর ব্যতিক্রম কেন?
কেন শত সহস্র উপেক্ষার পরেও-
বার বার তোমাতেই ফিরে আসি?
এটা জেনেও যে তুমি মনে রাখোনি।

তোমার বেলায় কেন হতে পারিনি-
অহংকারী হৃদয়হীনা পাষাণী?
জোরদার আন্দোলন করেও কেন তোমায়-
মস্তিষ্ক থেকে অপসারণ করতে পারিনি?

কী এমন ব্যতিক্রম আছে তোমার?
যে নিজেকে দেওয়া নিজের প্রতিশ্রুতি-
ভুলে গিয়ে ছুটে আসি তোমার কাছে।
এটা জেনেও যে অবজ্ঞা ছাড়া আর-
কিছুই দেবে না তুমি।

জাদু টোনায় বিশ্বাসী নই আমি,
তাবিজ কবজে তাই বশ করা যায় না আমায়।
ভালোবাসার মায়ায় বর্শীকরণ করো যদি,
তবে আগে তোমারই বশীভূত হবার কথা।
কারণ আমার চেয়ে বেশি ভালো-
তুমি কখনোই বাসোনি।

মোট পড়েছেনঃ ৬৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. পড়তে গিয়ে বার বার নিজেকে কল্পনা করেছি কারন কিছুটা আমি এরকমি।
    তবে সবাই আমাকে ছেড়ে যায়নি, সময়,ব্যস্ততা, বাসস্থান বিভিন্ন কারনে আমি তাদের ভালোবাসা ছেড়ে চলে এসেছি।
    আপনার কবিতার প্রতিটা চরণ আমার হদয়ে গেঁথে গিয়েছে আপু।
    অনেক ভালো লিখেছেন তা বলার অপেক্ষা রাখে না…!

    শুভ কামনা রইল।

  2. ব্যতিক্রম একজন ই থাকে, যার সাথে নিয়ম-কানুন, রীতি-নীতি এসব মানা কঠিন। খুব ভালো লাগলো আপু। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

    1. আর এমন একজন ব্যতিক্রম ব্যক্তি থাকলে
      সুখ-দুঃখ, হাসি-কান্না, রাগ-অনুরাগ, মান-অভিমান এসবের অভাব থাকে না

      আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. যারা আমায় কাঁদিয়েছিল,
    তারা সবাই কেঁদেছিল একদিন।
    যারা আমায় ছেড়ে গিয়েছিল,
    তারা সবাই ফিরে এসেছিল-
    ফিরি পেতে চেয়েছিল আমায়!
    বাস্তবমুখী কথা আপু।
    খুব ভাল লাগলো কবিতাটি
    শুভ কামনা।

মন্তব্য করুন