কাঠবিড়ালিচোখ

হেসে হেসে হাসিতে সোনা ফলিয়ে মুক্তোঝরা দাঁত কৈ?
চোখের পাতায় ঝিলিক হেনে আঁচড় কাট!
ঝাঁঝাঁ রোদ্দুরে কী চাও কী খোঁজ?
হিম হিম হিমের পরশ মেখে,
অকথ্য অবোধ্য এক দারুণ যন্ত্রণায় যৌবন-রাঙা উৎপীড়নে;
নীল নয়, লীনের হাতছানি প্রাণপনে!

চঞ্চল প্রান্তরে পুরু নিস্তব্ধতায় নির্দোষ স্বপ্নময়তায়
কাঠবিড়ালির চাঞ্চল্যেভরা সাবালক মধুচোখে কে তুমি?
বকধর্মী হারামী বনিক বা গণবধূ না হও যদি
ছুটবো দু’জনে,
ছুটাবোও কোন এক আদিম সকালে;

—————————————————-
বত্ব, ডিপ ভেরি ভেরি ডিপ!!

মোট পড়েছেনঃ ৭৯৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. এত গরমে এসি ঘরে নিলেন নাকি লাশ ঘরে, বুঝলামনা। থাক বেশি বোঝা ভালো না।
    কাঠবিড়ালি আর শকুনের দৃষ্টি কি একরকম! না মানে আমি দেখি সব শকুনের চাহনি। তা কিছু কি খুঁজে পেলেন!

      1. ভালো কথা মনে করিয়ে দিলেন। অনেক দিন চৌকের ডাত্তরের কাছে যাইনা। গেলেও লাভ হবেনা জানি। সবার জন্য সব কিছু নয়। এটা মনে হয় সত্যি…।

    1. কাঠবেড়ালির সাথে ভাব করুণ, তাহলেই চোখের মাহাত্ম বুঝতে পারবেন।

      ফেসবুক নামক মূল্যবান পরম গ্রন্থখানি সহি ভাবে এস্তেমাল হলেই ‘বত্ব’ নামক শব্দটির পরমার্থ অনুধাবন পূর্বক আত্মস্থ করে আপনিও সঘনচিত্তে অচিরেই যথাস্থানে ব্যবহার করতে পারবেন,
      ট্রাই ইট!

  2. চোখ অপারেশনের পর কি কাঠবেড়ালি চোখ লাগানো হয়েছে? ভাই আমি কিছুই বুঝিনা। ^:^
    এতোদিন আসেননি, আর এসেই আবার আমার মাথার চুলের বারোটা বাজানোর চেষ্টা! এসব ঠিক না। অনেক কষ্টে মাথার চুলের সৌন্দর্য বাড়াচ্ছি, বুঝেছেন?

    1. আমি এই চক্ষু কোথায় পাই!
      চঞ্চল মায়াময় কিন্তু চোখে ‘আয় আয়’ ভাব নিয়ে এক চোখ দৃষ্টি নিক্ষেপ করছে,
      তাই দেখছিলাম দূরে দাড়িয়ে,
      এখন আর চুল-ফুল দিয়ে কী করবেন!
      ক্রমাগত সুস্থতা কামনা করছি।

      1. এখন চুল-ফুল দিয়ে কি করবো মানে?
        কি বোঝাতে চাইছেন বয়স বেড়েছে? যদি তাই হয় তাহলে ধারণা নেই, বয়স দিন কে দিন কমে যাচ্ছে।
        বুঝলেন? :p 😀

  3. এমনি ঝাঁ ঝাঁ এক দুপুরে আম বাগানের শিতল ছায়ায় কাঠবিড়ালির সাদা দাঁতের হাসি দেখতে অপেক্ষা করেছি গোধূলি পর্যন্ত। তবু একটু হাসল না ঐ কাঠবিড়ালি। লেজ উচিয়ে বলল,” বিদায় হও। রাত নেমেছে, জোনাকির সাথে নাচব, ঘরে যাও তুমি”।

    1. ধুর, এমন কিছুই না,।।

      চোখা এক চোখসুন্দরী একজনের দিকে দৃষ্টি বাণ ছুড়ছে,
      হাসছে ধবল দাঁত না দেখিয়ে,
      সেয়ান অন্য পক্ষ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে দিয়ে আসল ‘ডাক’ কীনা বুঝতে চাইছে,
      আর তা হলে সে ডুবতে রাজি আছে………

  4. খোঁজ পেয়েছেন? নাকি ছোটা শুরু করেছেন?
    বলা যায়না, বোঝা যায়না, এমন দারুন যন্ত্রণার হাতছানি উপেক্ষা করা কঠিন, বত্ব হার্ড ভেরি ভেরি হার্ড।

মন্তব্য করুন