কথা ছিলো

বিচ্ছৃঙ্খল অক্ষর…
বিচ্ছৃঙ্খল অক্ষর…

কথা ছিলো।
বেশ কিছু কথা ছিলো।
তার মধ্যে একটি কথা ছিলো,
কথা রাখার কথা–
কথা বলার কথা–
কথায় কথায় রেগে যাবার কথা,
কথায় কথায় কাছে আসার কথা।
বেশ কিছু কথা ছিলো।
কথার মুখে কথা না বলা
কথার পিঠে কথা সাজিয়ে সহজ হয়ে যাওয়া
কথায় কথায় জটিলতাহীন জীবন পাওয়া।
বেশ কিছু কথা ছিলো।
অভিমান ভাঙ্গানোর কথা,
আদুরে আহ্লাদ দিয়ে কাছে টেনে নেবার কথা
আস্তিনের ভেতরে বোতামের মতো সাজিয়ে রাখার কথা ছিলো।
অনেকগুলো কথাই ছিলো।
কিন্তু কথা না রাখার কথা কখনোই ছিলো না।

 

হ্যামিল্টন, কানাডা
২২ জুলাই, ২০১৪ ইং।

**পুরোনো একটি লেখা খাতার পৃষ্ঠায় পেয়ে গেলাম। তাই তুলে দিলাম। রাফ কবিতাকে এখনই ঠিক করলাম। আর পঁচা হাতের লেখাটাও দিয়ে দিলাম :p **

মোট পড়েছেনঃ ৮৬৫জন আজ পড়েছেনঃ ০জন

৭১টি মন্তব্য

  1. হুহ কেউ কথা রাখেনা। আর তুমি সেই কথার কথা বলছ,,,,,,
    কত সুন্দর হাতের লেখা আর বলছ পঁচা।
    কাকাতুয়া টা কেন যে তোমারে কলম না পাঠিয়ে কবি ভাই রে পাঠাতে গেল,,,,, ;?

    1. আমি এখনও কাগজে-কলমে লিখি। আমার সব হ্যান্ড ব্যাগে কাগজ-কলম থাকবেই। সবাই জানে। 😀

      আসলেই কেউ কথা রাখেনা।
      https://www.youtube.com/watch?v=t_L2qgZ-2_8

  2. কথা ছিলো।
    বেশ কিছু কথা ছিলো।
    তার মধ্যে একটি কথা ছিলো,
    কথা না রাখার কথা–
    কথা না বলার কথা–
    কথায় কথায় রেগে যাবার কথা,
    কথায় কথায় দুরে সরে যাবার কথা।
    বেশ কিছু কথা ছিলো।
    কথার মুখে কথা বলা
    কথার পিঠে কথা সাজিয়ে কঠিন হয়ে যাওয়া
    কথায় কথায় জটিলতার জীবন পাওয়া।
    বেশ কিছু কথা ছিলো।
    অভিমান না ভাঙ্গানোর কথা,
    আদুরে আহ্লাদ দিয়ে মিছে কাছে টেনে নেবার কথা
    আস্তিনের ভেতরে বোতামের মতো চেপে রাখার কথা ছিলো।
    অনেকগুলো কথাই ছিলো।
    কিন্তু কথা না রাখার কথা ও অবশ্যই ছিলো

    1. ভাবছি ওটা মুঁছে আপনার মন্তব্যকেই পোষ্ট হিসেবে লিখি। ভয় নেই নাম আপনারই থাকবে।
      নিন গানটি শুনুন। কথা দিয়ে পোষ্টের জন্যে কথার গান। 😀

      https://www.youtube.com/watch?v=Gs_gLCoimNI

      1. কি যে বলেন!! আমিতো আপনার সুন্দর লেখাটি নষ্ট করেছি।
        কথা নাকি দেয়াই হয় কথা না রাখার জন্য, যদিও তা আমি বিশ্বাস করি না।
        প্রিয় শিল্পীর প্রিয় গান শোনার মজাই আলাদা।

        1. শুনুন সম্রাট সাইরাস বেবিলন ধ্বংস করেছেন খুব ভালো। আমার লেখাকে ধ্বংস করলে আপনার কিন্তু ছাড় নেই। ওই যুগ শেষ।
          নষ্ট করলেন কেন? :@
          মুক্তি নাই কা আপনার আর। 😀 :D)

  3. “হয়নি বলা কোন কথা, শুধু হয়েছে অনুভুতি”।
    বালাম কে বলে দেবো, এই কথাগুলোর সুর সৃষ্টি করতে।
    তবে কথাওতো ছিল কথা না রাখার।

  4. যদি বলি “আমি মিথ্যে বলি”
    তবে কি তুমি তা নেবে?
    যদি বলি “আমি কথা রাখিনা”
    কোন কথা কি তুমি দেবে?
    …
    নীলা আপু খুব আফসোস হলো, এমন কথা কেন হলো না – কথা না রাখার কথা!
    সে না হতেই পারে। আর তাই স্বাভাবিক। 🙂
    চমৎকার লাগলো। (y)

    1. সবুজ অরণ্য সত্যি যা কোনো কিছু নেয়া যায়। সাজানো মিথ্যে নিয়ে একদিনও যেনো কাউকে কিছু না পেতে হয়।
      কথা না রাখার কথা পেতে মন চাইছে বুঝি?
      https://www.youtube.com/watch?v=c8UjhWn3ob4

      গান শুনুন। -{@

      1. নীলা আপু, আবার তো তুমি আমায় সেই অতীতে নিয়ে গেলে। এই গানটায় আমি একটা সময়ের গন্ধ পাচ্ছি।
        একটা পৃষ্ঠা চোখে ভাসছে। হাতের লেখাটা অস্পষ্ট দেখতে পাচ্ছি।
        “আমি শুধু তোমাকে চাই
        পাব?
        পাই বা না পাই
        এক জীবনে তোমার কাছেই যাব।”
        আপু, এর দাম কত বলতে পার? 😀

        1. বুড়গঙ্গা! গুড। 🙂
          নীলা আপু, লেখাটা স্পষ্ট তবে ভাব অস্পষ্ট। 😀
          ভার্সিটি লাইফে একটা প্যারোডি গাইতাম…
          “কপালে ধুলো মাখা
          কপালে ধুলো মাখা
          চল কপাল ধুয়ে আসি
          চল কপাল ধুয়ে আসি
          বুড়িগঙ্গা নদীতে
          হায়রে বুড়িগঙ্গা নদীতে।” 😀

  5. যা পেয়েছি আমি তা চাইনি। যা চেয়েছি কেন তা পাইনি। এই মাইয়া এত সুন্দর লেখো কেন?

    কথা রেখে হবে কি?
    জমিয়েছ কথা দিয়ে আস্ত একটা কথাসেলফ
    সেখানে শুনতে পাই ঘুনপোকাদেরও চলছে কথার কথা

    1. হাহাহাহাহা……………… :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
      মন্তব্য পড়ে পেট ফেঁটে যাচ্ছে। -{@ (3

      মাইয়া না গো বোনডি। কও বুঢঢী 😀

  6. শিল্পীঃ চিত্রা সিং
    “কথা ছিল দেখা হবে দেখা হলো না
    মনে কত কথা ছিল বলা হল না
    দিন গেল দিন ফিরে এল
    সেই যে গেলে আর ফিরে এলে না

    তারে ছাড়া আজ তাই কাটে না সময়
    জীবনের সবকিছু মিছে মনে হয়
    মালা গেঁথে চলে গেল দিলো না
    সেই যে গেলে আর ফিরে এলে না

    ভালোবাসার এই বুঝি এলো সুসময়
    মন শুধু তারে আজ কাছে পেতে চায়
    কাছে পেয়েও তবু পাওয়া হলো না
    সেই যে গেলে আর ফিরে এলে না”

    শুনতে হলেঃ https://youtu.be/c8UjhWn3ob4?list=PLC47F573CB14CF15F

    এই কবিতায় নিয়ে গেলো সেই গানে… -{@

        1. “আজ দুঃখ ভোলার দিন
          আজ মন হবে যে রঙ্গিন
          আজ প্রাণ খুলে শুধু গান হবে
          সুখ হবে সীমাহীন…
          চলো দুজনে আজ হারিয়ে যাই
          ভুলে অভিমান
          যত কষ্ট আছে সবই ভুলে
          গাই সুখেরি গান
          আজ নেইতো পিছুটান।
          পাখিরা গান করে আজ
          নদীতে ঢেউ
          হাতে হাত রেখে হাঁটি
          জানবে নাতো কেউ
          তুমি বল হাঁটতে তোমার ভালোলাগেনা।
          চলো দুজনে আজ হারিয়ে যাই
          ভুলে অভিমান
          যত কষ্ট আছে সবই ভুলে
          গাই সুখেরি গান
          আজ নেইতো পিছুটান।
          আকাশে megh জমেছে
          ঝরছে অঝর
          দূরে কেন কাছে এসো
          ভাবছো মিছে পর
          তুমি বল বাইরে তোমার
          মন বসে না।”

          😀
          শুনুনঃ https://youtu.be/1R-kKURflO4

        2. আমি কি জানি! আমি কি তিরি? তাহলে তো ভাগ্য ভালোই ছিলো। আমার প্রিয় স্বামী আমারে ছাইড়া ওই দূরের আইল্যান্ডে কি যাইতো? ;(

          বেটা গিয়ে তো বাঁচিছে, আমারে মারিয়া রাখিয়া গিয়াসে। :@

মন্তব্য করুন