দর্শনেও পাপী!

রুপ কারিগর ওগো মাওলা,
সাজায়েছো রুপ দিয়া,
আমি মানুষ দেখিয়া
মানুষ পাপী-তাপি?

চোখ দিলা দেইখা নয়ন জুড়াইতে
সঙ্গে দিলা পাপী গুনাহাকার হইতে
বিধি ও বিধি একেমন নিরানন্দ
অঙ্গার সৌন্দর্য্য মনোরঞ্জন এ?

চক্ষু জুইড়া দেখি যখন
পাপী বইলা তাড়াও তখন
মানুষ পাপী হোক, হোক গুনাহাকার
এই কি তোমার চাওয়া খোদা।

চাক্ষুস যদি পাপী
রুপ দিয়া সৃষ্টি কাপালী?
চেয়ে থাকায় যদি অপরাধী
সৌন্দর্য্য সৃষ্টি কেন করিলি?

রুপ কারিগর ওগো মাওলা,
সাজায়েছো রুপ দিয়া
তাই দেখিয়া মানুষ কেন পাপী?
রুপ কারিগর ওগো মাওলা।

মোট পড়েছেনঃ ২৭৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. তোমার আশায় থাকি পথ চেয়ে
    হে মোর অন্তর্যামী,
    ক্ষমা করো যতো পাপ আছে জমা
    বান্দা অধম আমি।

    অতি সুন্দর কবিতা মজিবর ভাই!
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

    1. বান্দা আমি ক্ষামকারী মহান অন্তর্যামী এই আশা পুষেই আল্লাহ্‌র দরবারে পেশ করি আবেদনখানি।
      সুন্দর আমি আপ্লূত বোরহান ভাই।

  2. আল্লাহ সব দিয়েছেন। বিচার বুদ্ধি দিয়ে চলতে বলেছেন। আল্লাহ ভালো জানেন। কেন তিনি এরূপ করিলেন। চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন