ঐ দুটো চোখ

ঐ দুটো চোখে;
কি ভয়ংকর সর্বনাশ ছিলো লুকিয়ে!
আমার সর্বস্ব কেড়ে নিয়েছে,
নিঃস্ব সর্বশান্ত করেছে আমাকে।
আমার অনুভূতি, প্রেম, ভালোবাসা
সব,সবকিছু থমকে আছে ঐ দুটো চোখে।

ঐ দুটো চোখে;
কি বীভৎস মায়া ছিলো লুকিয়ে!
সর্বনাশা সে মায়ার নেশায় আসক্ত আমি।
বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেও,
সেই নেশার উন্মাদনা কাটছে না।

ঐ দুটো চোখে;
কি ভয়াবহ অনল ছিলো লুকিয়ে!
সর্বগ্ৰাসী সে অনল প্রবাহে,
জ্বলে পুড়ে দগ্ধে দগ্ধে মরছি প্রতিমুহূর্তে।
কোনো প্রতিষেধকেই যে সে জ্বালাপোড়া সারছে না।

মোট পড়েছেনঃ ১,১৪৫জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. চোখ দেখেই প্রেমে পড়ে বেশিরভাগ মানুষ। প্রথম চোখাচোখি, দেখাদেখি তারপর কথা বলাবলি। সেটাইতো প্রেমের প্রথম রুপ।

    ভালো লিখেছেন আপু।

    1. তৌহিদ ভাইয়া, কিছু প্রেম একদম না দেখেই হয়, হৃদয়ের সাথে হৃদয় যখন মিশে যায় তখন চোখের দেখা অতটা গুরুত্ব পায় না

  2. চোখ যে মনের কথা বলে
    চোখে চোখ রাখা শুধু নয়
    চোখের সে ভাষা বুঝতে হলে
    চোখের মত চোখ থাকা চাই ।।

    ছোট্ট এ মন কখনও চোখে
    অনুরাগের পত্র লেখে।
    চিঠির সে ভাষা বুঝতে হলে
    মনের মত মন থাকা চাই ।।

    তাই তো এ চোখ কখনও হাসে
    অশ্রু জলে কখনও ভাসে।
    ভাবের সে ভাষা বুঝতে হলে
    ছবির মত ছবি আঁকা চাই ।।

    পুরো গানটা শুনতে এখানে ক্লিক করুন!

  3. ঐ দুটো চোখে;
    কি বীভৎস মায়া ছিলো লুকিয়ে!
    সর্বনাশা সে মায়ার নেশায় আসক্ত আমি।
    বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেও,
    সেই নেশার উন্মাদনা কাটছে না।

    মুগ্ধকর অনুভূতি

মন্তব্য করুন