এমন একটি প্রেমিক চাই

একটা পাগল আমি চাই, ~

অন্তহীন ভালবাসায় যার জুড়ি নাই ~

এমন একটা মানুষ আমি চাই ~

নিঃশব্দে যার বুকে নির্ভরতা পাই ~

এমন একটি সাথি আমি খুঁজি ~

ভালবাসার স্বপ্ন বুনে আমায় নিয়ে রোজই  ~

এমন একটা বন্ধু থাকুক পাশে ~

বিষণ্ণ প্রহর গুলো মুগ্ধতা পায় সুবাসে  ~

এমন একটি প্রিয়তম চাই আমি ~

আমার গড়া ধরায় যেন সে ই অন্তযামী ~

এমন একটি হাত চাই বরাবর ~

ব্যষ্ঠিত জীবনে অবলম্ভন ও সহচর ~

এমন একটি মন খুঁজে বেড়াই বার বার ~

কাছে দুরে প্রেমের টানে খবর নিবে আমার ~

এমন একটি চোখে রাখতে চাই দৃষ্টি ~

আমি যেন আমাতেই নতুন করে হই সৃষ্টি ~

আমি এমন একটি প্রেমিক চাই ~

যার কথা ও গানে নিজেকে খুঁজে পাই ।

~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ১৩/০৮/২০২০

ঢাকা

মোট পড়েছেনঃ ১,২৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. এমন প্রেমিক শুধু কল্প-কবিতাতেই মেলে।
    সৃষ্টির সেরা প্রেমিক হওয়া সহজ কাজ নয় 🤔🤔

    অনেকদিন পর আপনার লেখা পড়লাম কামরুল ভাই। নিয়মিত লিখুন। শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন