একুশ আমার কিশোরী মেয়ের
পলাশ পলাশ রঙ যেটুকু রঙ হলে
সে সাধানন্দে বাঁচতে পারে।
একুশ আমার বুকের মধ্যে ঘুমানো
প্রাচীন এক অগ্নিবীজ
যে একবার জ্বলে উঠলে
মরতে মরতে নাচতে পারে।
একুশ আমার সূর্য-সন্তান
যে খোলা রাস্তায় দাঁড়িয়ে
নিজের বর্ণমালায় বজ্র ধ্বনিতে চিৎকার করে।
একুশ আমার শপথ-ভাস্কর
যে বেদনার রঙে রঞ্জিত পতাকা
বাতাসে পতপত শীৎকার করে।
দালান জাহান
০৪.০২.২০
সখিপুর।
মোট পড়েছেনঃ ১,৫৫০জন
আজ পড়েছেনঃ ০জন
ভাল হয়েছে কবিতা। একুশ বাংগালীর জাগ্রত থাকা অহংকার।
ধন্যবাদ ভাই শুভেচ্ছা
শুভেচ্ছা জানবেন।
খুব ভালো লিখেছেন । একুশ সবার হৃদয়ে জাগ্রত থাকুক, বাংলা ভাষার জয় হোক। শুভ কামনা রইলো
ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়।
দারুণ প্রকাশ
মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো।
শুভ কামনা রইলো দালান ভাই 🌹🌹
সুন্দর কবিতা দাদা পড়ে বেশ ভালো লাগলো।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো
একুশ আমার মায়ের আঁচল।