এইসব সুখেরা,

কিছুই ভালো লাগে না আর।
একটি চড়ুই আমার জানলায় এসে বসে না,
অন্ধকার রাতে তারা দেখে সুখ পায় না।
একটি ঘাস ফড়িংয়ের পিছনে আর ছুটতে পারি না,
এক জোড়া ঘুঘু দেখে আমি আর সুখী হই না।
ঝাঁকে ঝাঁকে জোনাকি আমি খুঁজে বেড়াই না এখন,
মাঠের সবুজ ঘাস আর আমার আপন লাগে না।

সব কোলাহল, জনস্রোত অসহ্য লাগে,
চারপাশে মুখোশের ছড়াছড়ি।
একটা জোছনা রাতের জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য,
আমি আর ব্যাকুল হতে পারছি না।
অসহ্য অসহ্য অসহ্য!
আলোটাই অসহ্য লাগছে আমার,
অন্ধকারে ছিলাম তো ভালোই ছিলাম।
অন্ধকারেই ফিরে যাবো।

এই আলো বাতাস, জোনাকি পোকা, পাখি, সবুজ,
মেকি ভালোবাসা অভিনয় হাসি কান্না,
এবং একজোড়া শালিক আমায় আর সুখ দিতে পারছে না।
আমি মিথ্যেবাদী নই, তাই আমি সুখী নই।

মোট পড়েছেনঃ ৮৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. তুমি মিথ্যেবাদী নও, তবে অন্ধ তুমি ..দেখো সুখী হওয়ার কতো কিছু আছে..
    টম এন্ড জেরী দেখো, মনে হবে দিনটা বেশ মজার ..
    রাস্তায় বাতাসের সাথে ছাতার উল্টে যাওয়া দেখো.নিজেই হেসে উঠবে.
    সুখী হও..চাবি তোমার নিজের হাতেই ..

    বি দ্রঃ একটি গবেষনামূলক মন্তব্য 🙂

  2. শুন্য শুন্যালয় বলেছেনঃ
    তুমি মিথ্যেবাদী নও, তবে অন্ধ তুমি ..দেখো সুখী হওয়ার কতো কিছু আছে..
    টম এন্ড জেরী দেখো, মনে হবে দিনটা বেশ মজার ..
    রাস্তায় বাতাসের সাথে ছাতার উল্টে যাওয়া দেখো.নিজেই হেসে উঠবে.
    সুখী হও..চাবি তোমার নিজের হাতেই ..

    বি দ্রঃ একটি গবেষনামূলক মন্তব্য (y) (y) 🙂

মন্তব্য করুন