আয়োজন

কোনকিছু ভাবতে পারছি না প্রতিদিনের মতো!

অথচ জোনাকির দল আলো জ্বলে নিভু নিভু করে;

দক্ষিণা জানালা বন্ধ মৃদু ঘ্রাণ আর ফিরে আসচ্ছে না।

ভাবনাগুলো সোনালি অতীতেরে ঊড়ন্ত চিল-

আর জলশুকনো কয়ের বিলের ঝরা শাপলাফুল;

 

তবুও হঠাৎমঠাত শান্তপাঁয়রার ঘুমপারানির ঘোর-

আঁধার ছুঁয়ে যায়- গভীর সমুদ্রঢেউ যেনো শঙ্খচিল!

তারপর দীর্ঘশ্বাস, খোঁজা কিছুক্ষণ ভাবনা বিস্ময়ময়-

ফজরের আযান, ভেসে যায় স্বপ্নদেখা ঘুম- ভেঙ্গে গেলো

প্রভাতফেরি সমস্ত আয়োজন, অতঃপর ভাবনা এপর্যন্ত থাক।

 

১৬ আষাঢ় ১৪২৬, ৩০ জুন ২০

———————————–

মোট পড়েছেনঃ ৭৯৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. তবুও হঠাৎমঠাত শান্তপাঁয়রার ঘুমপারানির ঘোর-…..লেখকের এই ব্যাবহৃত শব্দ যেন পুরো অনুভূতিটুকু জীবন্ত করে জানিয়ে দেয় আয়োজনের সমীক্ষা।
    শুভ কামনা রইলো আয়োজনের প্রতি।

  2. চমৎকার লেখা । মুগ্ধ হয়েছি — ফজরের আযান, ভেসে যায় স্বপ্নদেখা ঘুম- ভেঙ্গে গেলো

    প্রভাতফেরি সমস্ত আয়োজন, অতঃপর ভাবনা এপর্যন্ত থাক।
    শুভ কামনা ।

মন্তব্য করুন