আমি সেই কবিতাটি হবো

প্রলয়ের রাত শেষে;

আবার আসবে শিউলি ঝরা ভোর।

উন্মুক্ত মাটির বক্ষে পড়ে থাকা,

শুভ্র-লাল শিউলি ফুল কুড়িয়ে কোনো এক-

ষোড়শী বালিকা ভরাবে তার অঞ্চল।

 

প্রেমার্ঘ্য সম্পদের মতো;

অতি সন্তর্পণে বুকের পরে আগলে রাখবে

শিউলি ভরা সেই অঞ্চলখানি।

খুব যতনে আলতো করে মালা গেঁথে,

পরম মমতায় জড়িয়ে রাখবে-

মেঘ কালো দীঘল চুলের খোঁপা।

 

শিউলি ফুলে সাজানো খোঁপায়;

যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,

তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!

ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।

আমি সেই কবিতাটি হবো,

প্রেমিক কবি’র প্রেমের কবিতা হবো আমি।

মোট পড়েছেনঃ ১,২৫২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. কামিনী কাঞ্চনে নামিবে আবার
    আঁধার শেষে ভোর
    কাটবে যখন দুঃসহ রাতের
    অমানিশা ঘোর
    শিউলী ঝরা ফুলের
    বাঁটে সাজবে সুতোর মালা
    তুমি হবে প্রেমিক যুবার
    অধিক চাওয়া শিউলী বালা…….

    শুভ কামনা নিরন্তর❤❤

  2. “শিউলি ফুলে সাজানো খোঁপায়;
    যখনই পড়বে কোনো যুবকের দৃষ্টি,
    তাৎক্ষনিক সে হয়ে উঠবে প্রেমিক কবি!
    ষোড়শী বালিকার তরে লিখবে প্রেমের কবিতা।
    আমি সেই কবিতাটি হবো,
    প্রেমিক কবি’র প্রেমের কবিতা হবো আমি।”

    খোঁপার ফুলের গন্ধে প্রেমিক হবে কবি
    তাই তো আমার আপুর হওয়ার আশা
    প্রেমিক কবির কবিতা
    হোক না পুরণ সবিতা।
    শুভ কামনা।

মন্তব্য করুন