আমি, তোমাদের প্রিয় বাংলাদেশ

 

আমাকে চিনতে পেরেছো?
আমি স্বাধীনতার সীল মারা এক দেশ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত-
মা-বোনের কলঙ্কের আঁচড় লাগা বুক;
হাজারো স্বপ্ন খচিত-
অতৃপ্ত বাসনার এক দেশ।
আমার নাম বাংলাদেশ;
হীনতা আর দম্ভে ভরা ষোল কোটি মানুষের-
প্রিয় বাংলাদেশ।আমাকে নিয়েই খেলছো তোমরা-
প্রতিহিংসার খেলা;
আমার মাঝেই দেখছি আবার
সাম্প্রদায়িকতার মেলা !
তবুও চলছি খুড়িয়ে জন্ম থেকে-
তোমরা চলছ বেশ !!
আমার নাম বাংলাদেশ।
বিষাক্ত বাষ্পে ভরা ষোল কোটি বাঙ্গালীর-
প্রিয় বাংলাদেশ।জানোকি তোমরা আমিও দেখি স্বপ্ন,
নতুন স্বপ্নে থাকি বিভোর?
নিজের মাঝেই ধারণ করি-
আবীর রাঙা ভোর?
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-
নিজেকেই করো নিঃশেষ !!
আমার নাম বাংলাদেশ।
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের –
প্রিয় বাংলাদেশ।

মোট পড়েছেনঃ ৮০৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের –
    প্রিয় বাংলাদেশ ‘’,,,,,,,,,,,,,,,,দেশপ্রেম ঝরে পড়ছে আপনার লেখায়,,,,,,,,,শুভকামনা,,,,,,,,,,,,,

  2. আমাকে চিনতে পেরেছো?
    হ্যাঁ পেরেছি, কিন্তু ……….
    …………………
    বুঝতে পারিনি, কারণ কবিতা বড়ই চঞ্চল- ইহা আমার মাথার উপর দিয়ে যায়!
    এ আমার বোঝার দোষ ! তোমার না !!!

মন্তব্য করুন