হাসপাতাল বেডে নির্বিকার নির্লিপ্ত আইয়ুব আলী, চোখে অনিশ্চিত ভবিষ্যৎ___
স্ত্রী যতই বলুক দ্যাইক্ষা শুইন্না চালাইতে, তবুও সাবধানী তার শেষ রক্ষা হয়নি,
দিন এনে দিন খাওয়া সে পেটের তাগিদেই বেপরোয়া হয়েছিল, মৃত্যু পরোয়া করেনি,
বোমায় পঞ্চাশ ভাগ পুড়ে যাওয়া অটো রিক্সাচালক তিনি, বেঁচে যাবেন হয়তো___!!
শারীরিক ক্ষত আর অক্ষমতা নিয়ে এ বাঁচা কি আদৌ বেঁচে যাওয়া_____??
এ যে বেঁচে থেকে বারংবার মৃত্যুকে বরন করা___!!
সে নিরুপায় জীবন জীবিকার কাছে, নিরুপায় সংসারের দায়বদ্ধতার কাছে।
ক্রোধ, ঘৃণা, আর কষ্টের আগুন লালন করা হৃদয়ে আজ____
কিছু আনন্দ বিসর্জন দেই নিরুপায় অপরাধ বোধ করা আমি।
জন্মই যাদের আজন্ম পাপ________
সেই আইয়ুব আলীদের সামনে, তাদের অনেক প্রশ্নের মুখে___
আমি আজ নিরুপায় আসামী____।
মোট পড়েছেনঃ ৮৭৬জন
আজ পড়েছেনঃ ০জন
প্রথম লিখলেন এখানে । স্বাগত আপনি আমাদের ভুবনে ।
ক্ষমতার দ্বন্দ্বের বলি আমরা সাধারণেরা ।
ধন্যবাদ আপনাকে।
সোনেলায় স্বাগতম -{@
সোনেলায় স্বাগতম আপনাকে -{@
প্রথম লেখায়ই বুঝিয়ে দিলেন আপনার চিন্তা ভাবনার গভীরতা
অল্প কথার মাঝে নিহিত রয়েছে বিশাল বার্তা ।
জন্মই যাদের আজন্ম পাপ________ কিছু বলার নেই আসলে , অক্ষমতা প্রকাশই শুধু।
শুভ কামনা।
ধন্যবাদ… সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্যে।
স্বাগতম আপু… -{@
সত্যিই আমরা আজ নিরুপায় আসামী____।
এমন অসংখ্য নিরুপায় আসামী আমাদের মাঝে ।
ক্রোধ, ঘৃণা, আর কষ্টের আগুন লালন করা হৃদয়ে আজ____
কিছু আনন্দ বিসর্জন দেই নিরুপায় অপরাধ বোধ করা আমি।
জন্মই যাদের আজন্ম পাপ________
@ অসাধারন জীবনবোধ । খুব ভালো লাগলো আপু ।
ধন্যবাদ লীলাবতী। আইয়ুব আলীদের জন্য কিছু আনন্দ বিসর্জন দেওয়া ছাড়া আর কি-ই করার আছে আমাদের…!!
আইয়ুব আলীরা এমন করেই বেঁচে আছে । যদি একে বেঁচে থাকা বলে। ভালো লিখেছেন আপু।
তবুও আইয়ুব আলীদের কোন অভিযোগ কিংবা অনুযোগ নেই সমাজের ক্ষমতাশালী মানুষের বিরুদ্ধে।
আমার ক্ষুদ্র ক্ষমতা শুধু মমতাই ঝড়াতে পারবে আর কিছু নয়। আমি নিজে কবে এই নৃশংসতার শিকার হব সেই ভয়ে দিন যায়।
আমরা সবাই-ই এই সমাজের এক একজন আইয়ুব আলী। ভালো থাকুন, নিরাপদ থাকুন সবসময়…
🙁
ধন্যবাদ সবাইকে। সবার মন্তব্য আমাকে আরো উৎসাহিত করবে লেখালেখিতে।
শুন্য শুন্যালয়, ছাইরাছ হেলাল… আমরা সবাই-ই আজ নিরুপায় আসামী গুটিকতেক মানুষের হাতে।