আমার প্রেম

আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।
আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।
যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-
আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে।
আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে।
কষ্ট দিবে, দুঃখ দিবে-
পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে।
হৃদয় উজাড় করা আবেগ নিয়ে বলবে,“আমি তোমাকে অনেক…. ভালোবাসি।
পৃথিবীর সব সুখ তোমার চরণতলে ঢেলে দিবো।”
দায়িত্ব শেখাবে, ভাঙ্গা-গড়ার প্রতিটি ভাঁজ শেখাবে।
যে ভাঁজে ভাঁজে জড়িয়ে থাকবে অনন্ত প্রেম, কামনা।
নাইবা হোলো পরিনয়- মরনে দু’জন সাথী হবো।

মোট পড়েছেনঃ ১,২৩৭জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. অনন্ত প্রেমের চাওয়া এমনই হয়।
    ভালোবাসার আবরণের ঢেকে থাকে সবটুকু আকাঙখা।

    ভালো লাগলো কবিতাটি,
    শুভ কামনা 🌹🌹

  2. এ লেখার প্রেম তো এই দুনিয়া ছেড়ে পরপার পর্যন্ত পৌঁছেছে!
    গাছেরটি খাবেন তলারটিও কুড়োবেন! টইটুম্বর ভালবাসার কবিতা, সুন্দর।

  3. “আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
    যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।”

    রিক্ত নয় সিক্ত করুক
    তোমায় ভালবেসে।
    কথা দিলাম থাকব পাশে
    সুযোগ যদি আসে।
    শুভ নববর্ষ।

  4. “আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি-
    যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে।
    আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে।
    যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে-
    আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখ”
    তবে তাই হোক। অবিরাম শুভেচ্ছা! হ্যাপী নিউ ইয়ার!

মন্তব্য করুন