আমার জুলাই

জুলাই যেন কেবলই আমার!
জুলাই মানেই আমার আমি
সময় ঘুরিয়ে নিজেকে দেখার।

জুলাই মানেই আমার স্বপ্ন দেখা।
জুলাই মানেই বাজিতে হেরেও
নতুন করে ফের বাঁচতে শেখা।

জুলাই মানে দৃঢ় প্রত্যয়
করি শুন্যের খোঁজ।
জুলাই আমার হিসাবে অমিল
নিকাশ রোজ রোজ।

 

মোট পড়েছেনঃ ৭৫৩জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. ভাইয়া কই থাকেন??? কোন খোঁজ নাই!
    বোন কে ভুলে গেলেন?

    হ্যা তাই তো জুলাই খালি আপনার! হবে না তা হবে না।
    এতো অনিয়ম করে ব্লগে এলে আপ্পনার সাথে কোন কথা নাই। :@

    1. ভাইয়াটা তোর এমনই যে
      তুই তো জানিস ভালো!
      অনিয়ম হলেও এসেছি তো আমি
      মুখ করিসনে তুই কালো।

      যেখানে থাকি, যেভাবে থাকি
      ভাল আছি আমি জানিস।
      কোন প্রয়োজনে আমাকে না পেলে
      মা’র কথাটিই মানিস।

      ভাল থাকিস।
      মা’কে ভাল রাখিস।

    1. আমাকে ভাবালো আপনার মন্তব্যটি। কিন্তু বেশিদূর থা পেলাম না।
      ভাল থাকবেন।

      হুট করেই মনে হলো – জুলাই মানে যদি এর রিভার্স হতো!

    1. জিসান ভাই, জুলাই এ পাগলের জন্য স্পেশাল। জুলাই এলেই আমার পাগলামি একটু বেড়ে যায়। জুলাইতে আমার জন্ম। এটি একটি বড় কারণ। জুলাই এলে আমি এমনিতেই যোগ বিয়োগ চালাই নিজের মধ্যে।

      আপনার জন্যও শুভ কামনা।

    1. মনির ভাই, আমার স্নেহাষ্পদ মেহেরী তাজ প্রথম মন্তব্য করলেও আপনার এই মন্তব্যের জবাব আগে দিতে ইচ্ছে করল। আমার পাগলামো কাউকে বঞ্চিত করে কিনা আমি জানি না। তবে আমার লেখা কিছু মানুষের ভাল লাগতে পারে; কিছু মানুষের উদ্দীপনাও হতে পারে – “ওহ! এভাবেও তাহলে লেখা যায়! তাহলে তো আমিও কিছু লিখে ফেলতে পারি!”

      বেশ ব্যস্ততায় ছিলাম কয়েক মাস। আশা করছি জুলাই থেকে একটু নিয়মিত থাকব সবার সাথে। নিয়মিতভাবে আমি মাঝে মাঝে একটু দূরে থাকব, তা কিন্তু ভাইয়া মানতে হবে।

      ভাল থাকবেন।

  2. অনেকদিন পর পোস্ট দিলেন………..
    জুলাই মানেই আমার স্বপ্ন দেখা।
    জুলাই মানেই বাজিতে হেরেও
    নতুন করে ফের বাঁচতে শেখা।——- (y) যান আপনার জুলাইতে আমরা ভাগ বসাবো না–তবে জুলাই এর একেবারে শেষের দিকে ১টা দিন কিন্তু আমারও 🙂

    1. লীলাবতী, হিসেব মিলবে না; তা আমি হিসেব করেই বলছি। তারপরেও একটা হাসিমুখ, একটা বোধ, একটা প্রত্যয় নিয়ে জুলাই পেরিয়ে এগোতে পারলেই আমি খুশি। সব হিসেব মিলে গেলে পরে কিচ্ছু করার থাকবে না। ;?

      লেখকের অন্তর পড়ে ফেলেছেন; জব্বর ব্যাপার তো! 🙂

      ভাল থাকবেন।

  3. জুলাই মানে প্রথম শ্বাস
    জুলাই কি তবে জন্মদিন?
    জুলাই মানে প্রথম কান্না
    জীবন থেকে যাওয়া আরেকটি দিন।

    যদি তাই হয়, শুভ জন্মদিন। -{@

    1. নীলা আপু, আপনার শুভাশিস পেয়ে গেলাম অগ্রিম। অনেক অনেক ধন্যবাদ।
      চারটি লাইন বেশ লাগলো আমার কাছে।
      আপনার ফুলটাতে সুগন্ধি আছে। নিলাম।
      ভাল থাকবেন।
      আপনার জন্য অনেক শুভ কামনা।

  4. নিজেকে ঘুরিয়ে দেখতে গিয়ে হিসেবে অমিল হলে চলবেনা। আপনি বরং ভেতরে হযবরল লিখে উত্তর টা ঠিকঠাক বসিয়ে দিন। জুলাই আপনার বুঝলাম কিন্তু ইতিহাস টা আমাদের দিন, জুলাই কেন স্পেশাল না বললে বুঝবো কি করে!! 🙂
    ছন্দে ছন্দে দেরি করে সোনেলায় আসা পুষিয়ে দেয়া মন্দ না। জুলাই হোক আপনার, শুভ কামনা।

    1. হিসেবে অমিল হলে চলবে না; তা বুঝেও আমাকে অমিল নিয়েই প্রত্যয়ী হতে হচ্ছে। মাঝে মাঝে কিছু হিসাব “রাইট অফ” করতে হয়। জুলাইয়ের ইতিহাস কিছুই নয় – জুলাই এলে আমি একটু পাগল হয়ে যাই। নিজের মধ্যে একটু বেশি ঘোরাঘুরি করি। এ আমার জন্ম মাস। এ আমার নিজেকে ফিরে ফিরে দেখার মাস। এ মাস আমার কিছু অঙ্গীকার নিয়ে ফের মাঠে নামার মাস। এ মাস আমার হয়েও কখনও পুরোটা আমার মতো করে ধরা দেয় না। আর কিছু? 🙂

      আমার কিছু শব্দকে ছন্দবদ্ধ করার এ প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভালই লাগছে। কেউ কেউ আমার পচা লেখাগুলোর জন্যও হয়তো অপেক্ষা করে – জানলাম।

      আপনার জন্যও অনেক শুভ কামনা।

    1. না, ছাইরাছ ভাই। এ জুলাইতে আমার হিসেব পুরোটা মিলবে না। অপেক্ষা করতে হবে ফের জুলাইয়ের। মাঝপথে যদি শুন্য এসে পড়ে, সে হবে আমার বাড়তি পাওয়া। শুন্যে পৌঁছাও যে কত কঠিন তা আমি টের পাই। ঠিক করেছি এবারের ঋণাত্বককেই আমি শুন্য ধরে নেব। হিসেব না মিললেও এবার নিকেশ আমার চাই। চাই।
      ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

  5. জুলাইতে আমার প্রিয় একজন মানুষের জন্মদিন।আপনি লিখতে পারলেন জুলাইকে নিয়।আমি তো লিখতেও পারিনা।
    হিসেব মিলে যাক অরণ্য ভাইয়া। -{@

    1. সজীব ভাই, দু’লাইন লেখা ছাড়াও অনেক কিছু করার আছে – দারুন, ভারী সুন্দর। আপনি লিখে ফেলতেও পারেন। আপনার প্রিয় মানুষটিকে আমার শুভেচ্ছা জানিয়েন। যদি সামনা-সামনি দেখা হয়, তবে পথ থেকে তাজা একটা ফুল সাথে নিয়েন – কোন জংলী ফুল বা ঘাসফুল হলে ভাল হয়।

      আর হিসেব কষেই দেখেছি, এই জুলাইয়ে তা মিলবে না। কি জানি, হয়তো মিলে গেলে আমি থেমে যেতাম কিনা! ;?

      ভাল থাকবেন।

  6. জুলাই জুলাই জুলাই,
    না পেরে কিছু যত দোষ তার,
    হাঁড়িটাও কেমন যেন বাঁকা
    রান্না ফেলে তক্ষুনি ছুটে পালাই।
    জুলাই হোক আপনার, বাকি এগারো মাস আমাদের 😀

    1. মিথুন, বেশ লিখেছেন। (y)

      ভাগাভাগিটা অসম হয়েছে। আমার জুলাইতে কেউ ভাগ নিলে আমার কোন আপত্তি নেই; তবুও বাকি এগারো মাসের কিছু কিছু আমার চাই। 🙂

      ভাল থাকবেন।

        1. বৃষ্টি নিয়ে আমার খুব পছন্দের একটা গান আছে যা আমি গাই টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে…
          “বৃষ্টির দিন এলে
          কবিতার খাতা মেলে
          ভাবতে বসি
          নতুন কবিতা কিছু লিখব বলে
          তখুনি তোমার কথা মনে পড়ে যায়
          কবিতারা পড়ে থাকে শুন্য পাতায়”।

মন্তব্য করুন