আবার যদি

 

আবার যদি দেখা হয়,  গলির মোড়ে,  
উসকো খুসকো চুল,  সাদা পাকা অবয়বে 
মোটা কাঁচের চশমায়, দৃষ্টি রেখে  
জাগবে কি হৃদয়,  ব্যথাতুর আবিরে  ?   
 
আবার যদি কথা হয়, মুঠোফোনের বদৌলে 
কাঁপা কাঁপা কন্ঠে, গাঢ় নিশ্বাসে  
নিরবতার ভাষায়, সময়ের গভীরে 
বুঝবে কি তুমি,  আকুতি ঝরা মনের ? 
 

যদি মনে পড়ে,  বৃষ্টির অঝরে 
বিষণ্ণ অবসরে,  একাকীত্বের প্রহরে  
স্মৃতির পাতায় অবগাহন অগোচরে  
খুঁজবে কি আমায়,  একান্তীয় সহচরে  ? 
 

রচনা কাল  ঃ ০৭/১০/২০২১ 

ঢাকা

মোট পড়েছেনঃ ৮৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. এসব প্রশ্নের জবাব খুঁজতে কমপক্ষে কুড়ি বছর অপেক্ষা করে তারপর হঠাৎ একদিন তার সাথে দেখা করতে হবে। এর মধ্যে ফোন নাম্বার চেঞ্জ করা লাগবে, চুল সাদা এবং চোখের দৃষ্টিও ঘোলাটে বানিয়ে নিতে হবে। ততদিন পর্যন্ত কবি যদি অপেক্ষা করতে পারে তাহলে আমরাও জানতে পারবো।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন