আবার দুজনে

 

তোমার নেশায় ডুবে আছি আজো,
আজো তোমার কথা ভেবে ভেবে স্বপ্ন রচি বাসনার।
হৃদয়ের কুটিরে হানা দাও স্বপ্নের ময়ূরপঙ্খী নায়ে,
অপেক্ষার প্রহর গুনি পূর্ণিমায় অঙ্গ ভেজাবো বলে;
একমুঠো মিষ্টি রোদে তুমি আমি দু’জন হাতে হাত রেখে- মেঠোপথটি মাড়িয়ে যাবো ভীষণ আবেশে;
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাবো দিগন্তের সীমান্তে।
কামনার বহ্নিশিখা ধিকি ধিকি জ্বলছে অষ্টপ্রহর,
দেহের শাখা-প্রশাখায় প্রণয়ের সুখে কাঁপন লাগে।
শিশিরের মুক্তো-কণায় শীতল পরশ মাখি ;
তোমারি ছোঁয়ায় উষ্ণতার পারদ নীলাকাশ ছুঁতে চায়।
অধরে অধর ছুঁয়ে বাসনার উত্তাপে আকাঙ্ক্ষার বাষ্প ছড়াতে চায়।
এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু’জন;
নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-
ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।

 

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১,২৯৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. ধন্যবাদ ও অফুরন্ত কৃতজ্ঞতা ভাইয়া। আপনাদের উৎসাহ ও উদ্দীপনায় মুগ্ধ । ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি

  1. এসো না ভালোবেসে , মধুর আলাপনে মুখরিত হই দু’জন;
    নৈঃশব্দ্যের নগরীতে বাসনার ধ্রুম্রজালে বাঁধা পড়ি-
    ঝিমিয়ে পড়া প্রণয়ে পুনশ্চ কামনার নেশা জ্বালিয়ে দেই।

    ……….প্রেমের এমন চমৎকার আহ্বানে সাড়া না দেওয়াটা বোকামী হবে, প্রেমিক প্রবর নিশ্চয়ই সেটা ভালোই বুঝবে।

    শুভ সকাল।

    1. আপনি না বুঝলে কে বুঝবে এমন করে! এতো দিন ডুব মেরে ছিলেন এটা কিন্তু ভালো না। অফুরন্ত ধন্যবাদ আপনাকে। শুভ সকাল

    1. কি কন এইডা কঠিন ল্যাহা!! 🤔🤔 ভাবনার বিষয়। এড়াচ্ছে তো কিছু করার নেই। 🙂🙂 ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শীতের স্নিগ্ধতা মাখা শুভ সকাল

  2. অসম্ভব মাধুরিতে মনরংগনে আহ্বান
    এসে আঁখি পল্লবে আদর আপ্যায়ন
    তোমাকেই স্বপ্ন বুকে গুজে রাখি চিরদিন
    মন কাঁদে অন্তর জ্বলে তোমাকে খুজি সর্বক্ষন।

    সদাকাজে সর্বক্ষন ক্ষণে ক্ষনে
    থাকি তোমার চেতনায় জেগে
    কখন আসিবে গাহিবে আমাতে
    তোমারি জাগরণ সর্বত সবক্ষনে।

    খুব খুব ভালোলাগা রেখে দিলাম দিদিভাই।

  3. অপেক্ষার প্রহর আমিও গুনছি আপু, শুধু চোখে অনেক স্বপ্ন, হাত ধরে সারাজীবন এই বাসনায় কাটাতে চাই।অসাধারণ প্রেমের কবিতা আপুনি।বেশিরভাগ মানুষেরই মনের কথা এই কবিতায়। ভালো থাকবেন। শুভকামনা ।

  4. আহা! দিদিভাই আমার বাচ্চামানুষটার কথা ভাববেন না। কবিতায় কড়া আহবানের শব্দমালা নেশা, ময়ূরপঙ্খী, পূর্নিমা, হাতে হাত, সুখের কাঁপন, উষ্ণতা, মধুর আলাপন, কামনার নেশা এসব পড়ে কিছু যে বুঝলাম না॥ ঠান্ডা লেগে গেল।
    আপনার মন্তব্যে কি দুষ্টুমি করতে পারি নাকি কারও মত বকাবকী করবেন। দুষ্টু মন্তব্য দিলাম বকেন। অসাধারণ আবেগময় কবিতা।
    শুভ কামনা রইলো।

    1. 😇😇😍😍💓💓। দুষ্টুমি করতে হবে কিন্তু সবসময়। একদিন করলে হবেনা। মন্তব্যে আনন্দিত হলাম আপু। ভালোবাসা ও ধন্যবাদ জানবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

  5. কবিতায় ইচ্ছে গুলো সুন্দর ভাবে প্রকাশ করা হয়েছে,
    এমন সুন্দর আহ্বান উপেক্ষা করার সাধ্য কারো নেই।

    শুভ কামনা ছোটদি।

    1. ধন্যবাদ দাদা ভাই। এমন মন্তব্য পেলে আর কিছু লাগেনা । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল

মন্তব্য করুন