আত্মগোপন

 

বিরহের ইদানিং শীত লাগে

তাপমাত্রা ওঠানামা করে ,

কারণে-অকারণে

অলসতার যোগ্যতা শরীরে জাগিয়ে

যেখানে-সেখানে পড়ে থাকে ,

প্রিয় কালো চাদর মুড়িয়ে ।

ভয়ে থাকে সবসময়

কখন , কিভাবে ছড়িয়ে পড়ে ?

কেউ এসে যদি বলে ,

কি এমন করেছি পাপ –

উপহার দিলে এতো হাহাকার !

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

মোট পড়েছেনঃ ৬৪২জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. কি এমন করেছি পাপ –
    উপহার দিলে এতো হাহাকার !
    বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
    যেমন আছে থাকুক তেমনি ।।

    সুন্দর কবিতা, শুভেচ্ছা জানবেন দাদা।

মন্তব্য করুন