অশ্রুবিন্দুতে খুঁজি তোমায়

 

প্রকৃতির অভিমান ভাঙ্গাতে বৃষ্টি আসে,
বিশুদ্ধতার উৎকর্ষে প্রকৃতি পরম তৃপ্তিতে মিষ্টি হাসে!
মেঘ সরে গেলে সূয্যিমামা বেরিয়ে আসে।
রোদ বৃষ্টির পালাক্রম আসা যাওয়ায় পৃথিবী বাঁচে নাওয়া খাওয়ায়।
নব উদ্যমে সাজে বৈচিত্র্যময়!
মিষ্টি হিমেল আবেশ মিশে দক্ষিণ হাওয়ায়!
একপশলা বৃষ্টি পৃথিবীকে নবরূপে শক্তি যোগায়।
তেমনি করে তুমি যদি ফিরে আসতে,
আমার চোখের অশ্রুতে!
আমিও ঝরঝর করে কাঁদতাম মাথা রেখে তোমার বুকে!
জানোতো,কান্না হারিয়ে গেছে আমার জীবন থেকে!
আনন্দ হাসির প্রশ্ন অবান্তর।
পরিণত হয়েছি জীবন্ত লাশে, মনের আকাশে পেঁজো মেঘ ভাসে নিরন্তর!
তোমার চলে যাওয়ায়,কলমের কালি ফুরিয়েছে,
চাঁদ উঠেনা আর মন আকাশে!
সূর্য্যটা মেঘের আড়ালে উপহাস করছে!
তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
সমস্ত গ্লানি ধুয়ে মুছে  নতুন শুরুর বিশুদ্ধতায়!

২৭/০৫/২০২০ইং

মোট পড়েছেনঃ ১,২৬৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
    সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন শুরুর বিশুদ্ধতায়!

    ————চমৎকার এক অনুভুতির ছোঁয়া কবি আপু

  2. তোমার চলে যাওয়ায়,
    কলমের কালি ফুরিয়েছে,
    চাঁদ উঠেনা আর মন আকাশে!
    অশ্রুবিন্দুতে খুঁজি তোমায় পাবার আশ্বাসে
    সুন্দর রোমান্টিক কবিতা। ভাল লাগলো।

  3. চমৎকার লিখেছেন। অশ্রুর মাঝে প্রিয়জনকে ডাকা দারুন লাগলো। তেমন আনন্দাশ্রু হতে পারাটা সৌভাগ্য এর। শুভ কামনা রইলো আপনার জন্য

  4. কবিকে আশাবাদী মনে হলো। এরকম হলে প্রকৃতি তার আপন স্বরূপে কেমনে ফিরবে।
    বর্ষা, গ্রীষ্ম, শীত সবখানেই তার পদচারণা বাড়ুক।

  5. তোমার চলে যাওয়ায়,কলমের কালি ফুরিয়েছে,
    চাঁদ উঠেনা আর মন আকাশে!
    সূর্য্যটা মেঘের আড়ালে উপহাস করছে!
    তুমি কি পারো না অশ্রু হয়ে এসে কাঁদাতে আমায়?
    সমস্ত গ্লানি ধুয়ে মুছে নতুন শুরুর বিশুদ্ধতায়!

    মুগ্ধতা অশেষ, অসাধারণ লিখলেন।

  6. বৃষ্টিস্নাত দিনে চোখে কান্না নিয়ে ভিজলে সে কান্না কেউ দেখতে পায়না, মিলেমিশে একাকার হয়ে যায়। তবে সমস্যা হলো যখন বৃষ্টি হয় তখন কান্না আসেনা অনেকের। আপনি ব্যতিক্রম! বিরহ বেদনায় বৃষ্টি আবেদনে লেখা পড়ে মুগ্ধ হলাম আপু।

    শুভকামনা জানবেন।

মন্তব্য করুন