অভিলাষ

আমার অভিলাষী মন তোমাকেই ভালেবাসে অনুক্ষণ,
বোঝেনা সে, অহেতুক জিদে বাসনা পোষে,
তুমি ও যে ভালোবেসেছিলে কোনো একদিন কিছুক্ষণ।
আশার বীণায় বাজে কেটে যাওয়া সুরের অনুরণন!
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

অভিলাষী মন খোঁজে তোমায়, ভাবে চাঁদের কিরণ,
অমাবস্যা কেটে গেলে বুঝি ফিরবে পঞ্চমীর দিন।
বোঝেনা মন চাঁদ ফেরেনা পৃথিবী ঘোরে সেটাই নিয়ম।
আজও শিখেনি নিয়ম ভাঙার নিয়ম কারুর প্রিয়তম।
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

অভিলাষী মন পাতার বাঁশীতে বাজাতে চায় সম্মোহন!
কস্মিনকালেও কি সে সুর ছুঁয়ে যাবে পথিকের মন?
বোকা মন দেখে দিবা স্বপন ভালোবাসা পাবার আশে,
অলীক ভাবনা বই তো নয় ভালোবাসা মিথ্যের পরশে!
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে সে হলো কর্মফল,
বাকী সব আলেয়ার হাতছানি ছুটে যাওয়া বিফল।
ভালোবাসা বলে কিছু নেই ধরায় শুধুই প্রবঞ্চনার ফাঁস,
ভালোবাসা পাওয়ার আশা কল্পনা প্রসূত অভিলাষ।
এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

রুবি

০৩/০৮/২০২০ইং

মোট পড়েছেনঃ ১,২৩৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. “প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে সে হলো কর্মফল,
    বাকী সব আলেয়ার হাতছানি ছুটে যাওয়া বিফল। “
    এটাই তোমার প্রাপ্য ছিল , ছিল কর্মফল।
    যতই তুমি বড়াই করো তুমি যে সফল।
    যতার্থ লিখেছেন আপু। শুভ কামনা।

    1. হ্যাঁ দাদা নিজ কর্মের প্রেমে পড়ে কেউ ব্যর্থ হয়না।
      আপনার বিশ্লেষণ আমার লেখাকে অলংকৃত করেছ।
      আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

  2. সব মাথার উপরি দিয়া উইড়া যায়
    কখন বাজপাখি কখন বা চিল উড়ে যায়
    খামচাখামচি ঊড়ুউড়ু চাওয়াচাওয়ি
    সেতারা পাশাপাশি খাওয়াখাওয়ি
    দুর বহুদুর আবার চাড়াছাড়ি।

  3. অভিলাষী মন পাতার বাঁশীতে বাজাতে চায় সম্মোহন!
    কস্মিনকালেও কি সে সুর ছুঁয়ে যাবে পথিকের মন?
    বোকা মন দেখে দিবা স্বপন ভালোবাসা পাবার আশে,
    অলীক ভাবনা বই তো নয় ভালোবাসা মিথ্যের পরশে!
    এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম!

    অবুঝ মন অনেক কিছুই ভাবে কিন্তু শেষপর্যন্ত কর্মফলটাই বেঁচে থাকে, সবাই দেখে। খুব ভালো লাগলো আপু। শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  4. অভিলাষী মন তো কতকিছুই না চায়। কিছু পায়, কিছু না পায়! তবুও চায়, শুধুই চায়। এই চাওয়ার শেষ কোথায়, কবি?
    কবিতায় ভালোবাসা রেখে গেলাম!

      1. মন সেতো গতিময় ছুটে চলা। মন তো কত কিছুই চাইতে পারে, ভাল, বেশী ভাল কিংবা তার বিপরীত।
        প্রাপ্তি গুলো তখন আসে সফলতা যদি লাভ করে । অভিলাষী মন কখনো কখনো কোন কিছুই মানেনা। আশা জাগানিয়া শিহরণ জাগায় । অনেক সুন্দর লিখেছেন। খুব ভাল লেগেছে। অফুরান শুভ কামনা।

  5. প্রেম মানে না নিয়মনীতি
    বোঝে না অনিয়ম- শর্ত রীতি,
    কি এক শীতল দহনে পুড়ে যায় অঙ্গ,
    জ্বলে উঠে মন;
    হায় প্রেম!
    আশা-আত্মার দোলাচালে দুলে যায় আজীবন…

    অনেক অনেক সুন্দর লিখেছেন আপু।
    শুভ কামনা অবারিত 🌹🌹

  6. ভালোবাসা এমনি হয়। কিচ্ছু বুঝতেও চায় না, মানতেও চায় না। তবে সত্যিকার ভালোবাসা কতজনাইবা পায়? স্বার্থের কাছে বলি মোর ভালোবাসা.. এ লাইনটি ভুলে গেলে চলবেনা কিন্তু!

    দারুণ একটি লেখা পড়লাম। শুভকামনা রইলো আপু।

    1. ভুলিনি ভাইয়া, আমরা আবেগকে লক-আপে রেখে বিবেকের বাতিতেই পথ খুঁজি।
      মানুষ বলেই হয়তো এটাই অলিখিত নিয়ম।
      আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।

  7. মন সেতো গতিময় ছুটে চলা। মন তো কত কিছুই চাইতে পারে, ভাল, বেশী ভাল কিংবা তার বিপরীত।
    প্রাপ্তি গুলো তখন আসে সফলতা যদি লাভ করে । অভিলাষী মন কখনো কখনো কোন কিছুই মানেনা। আশা জাগানিয়া শিহরণ জাগায় । অনেক সুন্দর লিখেছেন। খুব ভাল লেগেছে। অফুরান শুভ কামনা।

মন্তব্য করুন