অভিমানী মেঘ

জল ভরা দৃষ্টিতে মেঘগুলো থমকে আছে একরাশ জমানো অভিমানে;
ঘাসফড়িংয়ের গা ঘেঁষে অভিমান গুলো ঝরে পড়ে নোয়ানো ঘাসফুলে।
বুনোফুল গুলো হাসছে বিশ্বজয়ের আনন্দে বৃষ্টিভেজা অপরাহ্নে-
হাসছে কলমি লতা, হাসছে বিলের জলে ভেসে থাকা রাজহংসের দল।
তেজদীপ্ত লোকালয় ভিজছে এলোমেলো বৃষ্টির আন্দোলনে;
অভিমানী মেঘগুলো নুয়ে পড়েছে শানবাঁধানো পাড়ে- কৃষ্ণকালো জলের আবক্ষে বনলতার বেশে।
নৈসর্গিক কার্নিশ বেয়ে অমৃতসুধা আছড়ে পড়ে সমরেশ, শীর্ষেন্দুর সাজানো বাগানে;
প্রাচীন পৌরাণিক কাহিনী ভিজে যায় অভিশপ্ত জোয়ারে।
উত্তপ্ত ঝুল-বারান্দায় আষাঢ়ীয় ঢল-
রজঃস্বলা নদীর বুক চিড়ে ফিরে ফিরে আসে সময়ের পারাবার।

ছবি- গুগল

মোট পড়েছেনঃ ১,১৪৩জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কি, ভালো শব্দচয়ন।
    অভিমানী মেষ জুড়ে শব্দের বাহার নামে।
    একদিকে আষাঢ়ীয় ঢলে রজঃস্বলা নদীর বুক চিড়ে ফিরে আসে সময়ের পারাবার।
    .
    খুবি ভালো লাগলো, দিদি।

    1. প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন আপনাকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

    1. আপু আমি এখানে রজঃস্বলা বলতে ঋতুমতী নদী বুঝিয়েছি। এ নামে কোনো নদী আছে কিনা আমার জানা নেই। অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য। অবিরাম শুভ কামনা

  2. জলের আবক্ষে বনলতার বেশে।
    নৈসর্গিক কার্নিশ বেয়ে অমৃতসুধা আছড়ে পড়ে সমরেশ, শীর্ষেন্দুর সাজানো বাগানে;“” মনোমুগ্ধকর। বর্ষা কতোভাবেই না ধরা দেয় জীবনে। ভালোবাসা ও শুভকামনা দি ভাই।

  3. ইদানিং অভিমানগুলোর সাথে আমার নিজেরই সখ্যতা বাড়ছে। আপনার লেখা পড়ে মনে কিছুটা বল পেলাম। যাক আমি তাহলে একা নই, আমার আপুও আছে।

    চমৎকার লেখা পড়লাম আপু। শুভকামনা জানবেন।

    1. বাহ্ আপনি ও মেঘের বাড়ি বসত গড়েছেন!! শুনে ভালো লাগলো। তা কেমন লাগছে মেঘের বাড়ি? ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

    1. অফুরন্ত ধন্যবাদ আপু। খুব ভালো লাগে আমার প্রতিটি লেখায় আপনার সুন্দর মন্তব্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি

মন্তব্য করুন