অন্ধ-চোখের পাণ্ডুলিপি

আমার চোখ তাকিয়ে রয় অন্ধ-চোখে,
নিঘুম-নিঝুম রাতের তারার তারায়,
ছুঁচ-বেধা চোখের আঙিনায়, ধূসর মরুর ছায়ায়;

আমার চোখ ছুঁতে চায় ঐ চোখের
নিবিড় নীল নীলিমা, নীলের আকাশ,আকাশের নীল,
শীত-সকালের ঘাসের বুকের হীরক-শিশির স্বপ্ন,
চাঁদ কুহকিনীর মধুর সম্মোহিনি দৃষ্টি-হানা,
মায়া-চাঁদের বুকের ঝড়ো-নিশ্বাস-ধ্বনি,

অতল-অস্থিরতায় সারা-দিনমান হা হা খেলি
অন্ধ-চোখের কুয়াশা আঁকড়ে আনন্দ-চঞ্চল খেলি;

অন্ধ-চোখে
গাঁয়ের ঘুমন্ত পথে পদধ্বনি ছুঁড়ে
হেঁটে যাই, হাঁটি, হাঁটি হরণের পথ ধরে ধরে,
ফিরি না, ফেরা হয় না, ফেরায় না (কেউ)
জল-চোখের তীব্র আলিঙ্গনে;

তবুও ফিরে ফিরে আসি ব্যথা-জর্জর
উজ্জ্বল-তুষার-চোখের খোঁজে।
রুক্ষ শরীরী অনুভবের কস্তূরী ঘ্রাণে!!

মোট পড়েছেনঃ ৬৫০জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

      1. তাইতো! ঐ যে বললাম, নিজেকে ভাঙ্গি নিজেকে গড়ি। মৌনতাকে বিসর্জন দিয়েছি। নামে আর কি এসে যায় বলুন কবি? আমিই তো সেই আমি।
        সবাইকে জানিয়েই লিখতে চাই। লেখাটাও পবিত্র আমার কাছে। পরিজন তা যে চোখেই দেখুক না কেনো।

  1. অন্ধত্ব আসলে কি? চোখে দেখতে না-পারা?
    চশমা ছাড়া আমিও কিছু দেখিনা। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া—-

    উত্তল বিন্দু আছে চোখের ভেতর, নিষ্প্রাণ
    তাইতো আঙুলের ছোঁয়ায় স্পষ্ট করে ফুঁটিয়ে তুলি অক্ষর।

    আর কিছু কমুনা।

মন্তব্য করুন