অনুভূতিরা (১)

হেই আমার সোনেলা!
কেমন আছ তুমি?
তোমাকে এভাবে এড়িয়ে কেন আমি!
আমি পাগল, মাতাল, পথভ্রষ্ট
আরো যা আছে সবই তুমি জানো।
আর জান বলেই অকপটে তোমায় সব বলে যাই।
তুমিও আমায় মুচকি হাসো… মেনে নাও, তুমি মানো।
পুচকে লেখাও তোমাকে দেব আজ
কিছু পুরাতন কিছুবা নতুন – হাতে যে অনেক কাজ!

১। আমাকে আর কিছু স্পর্শ করে না
নাহ!
আমাকে আর কিছু স্পর্শ করে না।
শরৎ যায়, বর্ষা চলে গেছে
শীত-গ্রীষ্ম সেও চলে যায়
কিছুই আমায় স্পর্শ করে না আর!
বসন্তে যেন কোথাও থমকে থাকা আমার
উদাস আমি – আমার দীর্ঘশ্বাস।

২। আমি তখন তাহার হব
টানছে আমায় সাগর
ডাকছে আমায় পাহাড়;
আমি ভেঙ্গে ধুলো হব
আমি হব তাহার।
তখন আমি সভ্য হব
আমি তখন আমাকে পাব
মাকড়শার জাল সব ছিঁড়ে ফেলে
আমি তখন তাহাতে রব।
…

মোট পড়েছেনঃ ৮৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. ঘরে আমরা নিজেকে খুব কমই দেখতে পাই আমাদের মত করে। আমাদের টানে বাহির।
      আমি সোনেলাকে পাই। আপনার মন্তব্য খুব ভাল লেগেছে। পড়েই মুখ দিয়ে বেরিয়ে এসেছে “ওয়াও!”।

    1. ভাল না লিখলেও মুগ্ধতা কাজ করতে পারে। আমার এমন অনেক কিছু আছে, আমি বুঝি তা অনেক কিছু মিলিয়ে কিছু একটা যা আমাকে মুগ্ধ করে। জি শাই (ইচ্ছে করে ‘জি’ এর পরে একটা স্পেস দিলাম) নামটার প্রতি তেমনি আমারও কিছু একটা কাজ করে। ডিসেম্বর, ফেব্রুয়ারি এগিয়ে আসছে কিন্তু!
      ভাল থাকবেন।

  1. সহে না যাতনা, অবস্থা আমাদের, কোথায় গেলেন!! এই হাল্কা ঠান্ডায়!!
    এত্তো এত্তো কাজের ই বা কী দরকার, সব জানি বলেই এমন করে ভাবি।
    আপনার মতই সোনেলাকেও প্রিয় ভেবে সব না বলে থাকেত চাই, পারছি কৈ!! বলেই তো দিচ্ছি।

    1. আসলেই এতো কাজের দরকার নেই; তাইতো নিজেকে ভেঙ্গে ধুলো করতে চাই। সোনেলাকে খুবই স্পেশাল কিছু দেবার জন্য একটা কিছু হাতে পেয়েছি আজ। দিয়ে দেব আমার সোনেলাকে খুব তাড়াতাড়িই। কোন একদিন আমি চিরতবে হারিয়ে গেলেও যেন সোনেলা আমাকে খুজে পাই তার স্মৃতিতে, আর্কাইভে।
      ভাল থাকবেন ছাইরাছ ভাই।

    1. হ্যাঁ, সোনেলা ভাল থাকবেই। আবহাওয়া সোনেলাকে কিছু করতে পারবে না, অনেক পরে জলবায়ুতে কোন ছোঁয়া লাগতেও পারে। ভাল থাকবেন নাসির ভাই। সোনেলায় আপনি আমার চেয়েও জুনিয়র, তাই না? হা হা 😀
      ভাল থাকবেন নাসির ভাই।

  2. সবুজ অরণ্য এসব কিন্তু ঠিক না ভাইয়া।

    এত্তোদিন কোথায় ছিলে?
    প্রশ্নটি করেছি আমি
    আগুণ জ্বালা চোখ তুলে :@ 😀

    যাক অবশেষে তো পাওয়া গেলো তোমাকে। আমি তো ভাবছিলাম নিখোঁজ বিজ্ঞপ্তি দেয়ার। এভাবে ব্যস্ততা ঠিক না। মনে থাকে যেনো। আবার যদি হারাও তাহলে ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলা হবে।
    তোমার লেখা মানেই অন্যরকম, অন্য অনেক কিছু পাওয়া।
    ভালো আছি, ভালো থেকো। -{@

  3. বাহ্‌ একটিতে দীর্ঘশ্বাস আরেকটিতে স্বপ্ন। 🙂
    হাতে ঝুলঝাড়ু নে, জাল ঘন ভূতুড়ে হবার আগেই সব জঞ্জাল পরিষ্কার।
    কিছুই স্পর্শ না করা একদিকে ভালোই কিন্তু। অনুভূতিকে মোটামুটিকে ভ্যাক্সিনেটেড করে ফেললে শুধুই শ্বাস, নো দীর্ঘশ্বাস। ভালো লিখেছিস 🙂
    অই ব্র্যাকেটে ১/২ দেখলেই ভয় পাই, সবাই চালাক হয়ে গেছে। অপেক্ষা করাবার ষড়যন্ত্রে নেমেছে।

    1. ঠিক! ঠিক! ঠিক!
      কিন্তু এ দশা কেন অরণ্যকে এক টানে আপনি থেকে তুই তে নিয়ে আসা! নট ব্যাড!
      ভয় পাবার কিছু নেই… এই তো আমি। 🙂
      এটা খেয়াল করিনি যে দুটো দুই মেরুর অনুভূতি। 😀
      এবং শুন্যের চোখে তা পড়তেই পারে। 🙂
      গুড! গুড! গুড! (y)

      1. নট ব্যাড কি রে, তোর তো ডিমোশন হয়েছে।
        আমার চোখে না হয় পড়লো তবে থিংক পজিটিভ কিন্তু তোর অগোচরেই পিছু নিয়েছে, নট ব্যাড।
        ধুলো শব্দ টা দেখে নেকো শুভ্রদেবের একটা গান মনে পড়েছিল।
        “ধুলো হয়ে আমি বাতাসে মিশে যেতে চাইনা”

    1. আরো অনেক কিছুই রহিয়াছে যাহা মোটেই ভাল নহে। খুব শিগগির আরেকটি পোস্ট দিয়া আমি ফের পালাইবো। না হয়তো চুপ থাকিব।
      ভাল থাকিবেন। 🙂

      1. পালিয়ে যাওয়া বা চুপ থাকা চলবেনা। অরণ্যের ভারি ভারি সবুজ গাছ মন্তব্য আমরা কিন্তু মিস করি।
        ভালো নহে দিয়ে ভালো নহে কাটাকাটি মোটেই ভালো নহে। খুব শিগগির কদিনে হয়?

মন্তব্য করুন