মেঘ পরী

মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের বৃষ্টির ফোটায় ফোটায় ,
মেঘ পরী আমার চলে গেল শীতের ঘন কুয়াশায় ,

আসবে কি ফিরে ?

কোন হেমন্তের গৌধুলী লগ্নে নীরবে নিভৃত্যে
মৌনতা ভেঙ্গে চুপিসারে আমার বাহুডোরে … . .
.
.

কিছু কথা : ২০১৩ সালের শেষ দিকে এই লেখাটা ফেসবুক আইডিতে লিখেছিলাম ।
কারো জন্যে …

কতটা সময় যোগাযোগ রাখি নি !!
সে মানুষটির প্রতি আমার চরম অভিমান ছিলো ।
অভিমানের রেশে আজো নিজেকে খুব অপরাধী মনে হয় ।
এই জীবনে হয়ত কখনই জানতে পারতাম না ,, আমিও সে মানুষটির খুব কাছের মানুষ ছিলাম ।

আজ সোনেলায় তার একাউন্টে আমায় নিয়ে লেখা দেখে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে ।।

চাপা একটা কষ্ট চারদিকে অনুভব করছি ।।

কিছুদিন আগে আরেকজনের মাধ্যমে জেনেছিলাম ,, গাড়ি দূর্ঘটনায় সে না ফেরার দেশে চলে গেছে ।।।

ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক ।
আমার জন্যে হলেও ।

জানি না ,
ওপারের আকাশে দেখা হলে নিজের ভুল বুঝার জন্যে হলেও ক্ষমার অধিকার আমার থাকবে কিনা ।

সেই মানুষটির আপনাদের অনেকের পরিচিত ,
কারো বা আধো অপরিচিত ‘ স্বর্গের মেঘ পরী ‘

ঈশ্বর তার মঙ্গল করুক ।

মোট পড়েছেনঃ ২১০জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. হ্যা ।
    সোনেলাতেই তো জানতে পারলাম ,,

    আজ সকালে খুজতে খুজতে তার একাউন্ট চোখের সামনে পড়ল !

    আমার ১টা লেখা সে পোষ্ট দিয়েছিলো , এবং তাতে সে লিখেছিলো আমায় তার কাছের মানুষ ভাবে ।

    আমার ও তার প্রতি অভিমান ছিলো ।
    কখনো যোগাযোগের চেষ্টা করিনি ।

    সে ও অনেক দুরে চলে গিয়েছিলো ।

    জানি না ।
    মনের মাঝে একটা ঝড় বয়ে যাচ্ছে

  2. মনটা খারাপ হয়ে গেল লেখাটা পড়ে…। 🙁
    ঈশ্বর তাকে যেখানেই রাখুক খুব খুব খুউব ভাল রাখুক… এই প্রার্থনাই করি।
    আপনার জন্যও রইলো শুভকামনা…।

মন্তব্য করুন