হারিয়ে আমি

সত্যি হারিয়ে যাবো
খুজে পাবেনা আর
খুজে পাবেনা আকাশ নদী
সব নিয়েই হারাবো আমি
হারানোতে যে আছে প্রেম আছে মেয়ে তোমার করুনা
যেদিন চলে যাবো
এক টুকরো কাপড় সাথে নিয়ে
আমার ঠিকানা জানা থাকবে তোমার তোমাদের
আমি হারাবো মাটির অতলে
তোমার করুনা সেদিন ভালোবাসায় জেগে উঠবে
আমি পালাবো মায়া ত্যাগ করে
শুন্যের মাজারে

মোট পড়েছেনঃ ৮৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. সোনেলাতে আসলাম গত কয়েকদিন হলো, একটি বিষয় লক্ষ্য করে দেখলাম সবাই শুধু হারিয়ে যেতে চায়, হারানো শব্দটি খুব বেশি ভয় লাগে যদিও জানি একদিন হারিয়ে যাবো তারপরও কেমন জানি লাগে। আপনার লেখা কিন্তু চমৎকার।

  2. ব্যক্তিগত মতামত। আমার কেন জানি একটা শব্দের প্রতি খুব এলার্জি টের পাই। যখন কেউ ভালোবাসার পাসাপাসি করুণা শব্দটিকে টেনে নিয়ে আসে। আমি জানিনা, হয়তো অনেক মানুষই এভাবেই পায়, দেখতে চায়। আমি ভালোবাসা থেকে করুণা কিংবা উল্টোটাতে যে ভালোবাসা দেখতে পাই তা খুবই যেন ম্যাড়ম্যাড়ে। যদিও অনেকে বলেছে আমি নাকি ভালোবাসতে শিখিইনি।

    আসলে আমরা কেউই হারাইনা। শুধু ধরে নেই। যারা ইচ্ছে করে হারাতে চায় বা হারায় তারা আসলে তাদের অস্তিত্বকেই ফের মনে করিয়ে দিতে চায়। এরা কখনই হারায় না।

  3. চলে গেলে করুনা ভালোবাসা হয়না…হয়না… চলে গেলে কিছুই কারো যায় আসেনা…
    হারিয়ে যেতে চাইনা আমি কোনদিন, আমাকে নিয়ে সবার কিছু না কিছু যায় আসুক।
    সুন্দর একটা লেখা…হারানো ছোঁয়াচে 🙂

মন্তব্য করুন