আমি কৃষ্ণ কোথায় পাই গো-রাধারমণ এর গান-৪

রাধারমন এর গানের নেশা থেকে বের হতে পারছিনা আমি।এ এক কঠিন নেশা।বের হতেও চাইনা 🙂 আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বর্তমান নেশার গান।

*******************
আমি কৃষ্ণ কোথায় পাই গো
আমি বন্ধু কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
আমি নগরে বেড়াই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।

আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
আমি কারে বা শুধাই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।

সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি
আমি শ্যাম লইয়া বেড়াই
বল গো সখি কোনবা দেশেতে যাই।

ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
এগো এই আদরের কুন মনি
আমি কোথায় গেলে পাই
বল গো সখি কোনবা দেশেতে যাই।

গানটি শুনুন এখানে ক্লিক করে

ব্যান্ড মিউজিকে ইউটিউবে দেখুন ও শুনুন    < তবে গানের বারোটা বাজিয়েছে এখানে।

রাধারমন দত্তঃ পূর্বের পোষ্টঃ

রাধারমণ দত্ত-১

এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী – রাধারমন এর গান-২

শ্যামকালিয়া সোনা বন্ধুরে- রাধারমণ এর গান-৩

মোট পড়েছেনঃ ২,৯৬৬জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. গান নামিয়ে নিলাম যদিও এমন গান তেমন একটা শুনা হওয়া না তবে এই গানটি শুনে কিন্তু বেশ ভালো লাগলো, নেশা ধরার মতোই গান। ধন্যবাদ শেয়ার করার জন্য।

  2. কৃষ্ণ বুঝি আপনার মতোই ফাঁকি দেয়া শিখে গিয়েছে? বেশ হয়েছে। এখন বুঝুন প্রিয় মানুষদের খুঁজে না পেলে কেমন লাগে। গানের কথাগুলো বেশ। শুনবো সকাল হলে। আগেরগুলো ভালো লেগেছে। এবার দেখি কি করে আপনাকে নেশায় পেলো।

    1. চরম ফাঁকিবাজ সে,আমি আর কি ফাঁকি দেই? :p প্রিয় মানুষকে কাছে না পেলে বুক শুন্য শুন্য লাগে।কেমন লাগলো আমার নেশার গান জানার আগ্রহ রইল।

  3. গানটিতে ঘোর লাগা একটি তাল আছে।
    নেশা আসলেই ধরে…
    ইউটিউবের গানটিতে আসলেই তো গানের বারোটা বাজাইছে…………

    রাধারমন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন তো 🙂
    পোষ্ট ভালো হয়েছে।

  4. এ নেশা থেকে আপনি চাইলেও বের হতে পারবেন বলে মনে হয় না, যদিও আপনি আগেই বলে দিয়েছেন আপনি চানও না। গানটা শুনলাম। ভাল লাগলো। রাধারমণ সম্পর্কেও একটু জ্ঞান হলো। ধন্যবাদ আপনাকে।

    কিছুদিন ধরে আমাকে একটা গান খুব পেয়ে বসেছিল। পাগলের মত শুনেছি নানাজনের কন্ঠে। ভুতটা এখনও পুরোটা যায়নি। ঠাকুরের গান “সেই ভাল সেই ভাল”। আপনাকে সার্চ লিংক শেয়ার করলাম।
    https://www.youtube.com/results?search_query=sei+valo+sei+valo
    আমার একলা পথের সঙ্গী হয়ে পড়েছে গানটি। আপনিও বেশ গান পাগল আছেন তাই শেয়ার করলাম।

মন্তব্য করুন