সুরের মাঝে কি জাদু আছে কে জানে? কেউ সুরের এই যাদুর মোহে পড়ে হারিয়ে যায় আজানায়। আবার কেউ কেউ কেউ নিজেকে খুঁজে পায় এই সুরের মাঝেই। সেই অনাদিকালের শুরু থেকে মানুষ সুরের মুর্ছনায় হারাতে শিখেছিল। লক্ষ কোটি বছর পরেও সেই হারিয়ে যাবার আগ্রহে মানুষ সুরের পেছনে অন্ধের মত ছুটে বেড়ায়। কি অসম্ভব ক্ষমতা এই সুরের! [বিস্তারিত সুরের যাদু]
ট্যাগ ডায়েরি
একটি কলম আর আপনার মাঝে পার্থক্য কি? আরও ভালো করে বললে- আপনার মাঝে আর আপনাকে ঘিরে রাখা পরিবেশের যে কোন বস্তুর সাথে আপনার মৌলিক পার্থক্যটা কোথায়? প্রশ্নটার উত্তর আপনি অনেক উপায়ে কিংবা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দিতে পারবেন। আর দশ জনকে প্রশ্ন করা হলে সম্ভাবনা রয়েছে যে উত্তরটারও দশ রকমেরই হবে। কিন্তু এই প্রশ্নের [বিস্তারিত অস্তিত্বের অনুধাবন]
তুমি অভিন্ন চেনা জানা; আমি সময়, পরিস্থিতি, আর চেতনায় কিছুটা খাপছাড়া। তুমি তোমাকে মেলে ধর মানুষের ইচ্ছে মত ব্যবহারের তরে। আর আমি! আমি তাদের ইশারায়, ইচ্ছায় আর খেয়ালে ছুটে চলি দিক-বিদিকে। আমাকে এক একজন এক এক খেয়ালে ছোটায়, এক এক রূপে তাদের চিত্ত বর্ণনায় ঘুরিয়ে বেড়ায়। আর তুমি! তুমি সেই সব চিত্ত বর্ণনা আপন [বিস্তারিত কাগজ ও কালি]
কথায় মানুষ খুব দ্রুত প্রভাবিত হয়, তবে সবার কথায় না। কিছু কিছু মানুষ আজীবন শুধু বলেই যায়, তাদের কথা কেউ বিশেষ কর্ণপাত পর্যন্ত করে না। কিন্তু এই কিছু মানুষের বাইরে আরও অল্প কিছু মানুষ থাকে, যাদের দীর্ঘশ্বাসও মানুষের মনে বিশেষ অর্থ জাগিয়ে তোলে। ঠিক কী কারণে কিংবা কেন এমনটা হয় তার সঠিক কোন ব্যাখ্যা [বিস্তারিত আত্মহত্যার প্রভাবন]
স্টিভ জব্স গত হয়েছেন বেশ কয়েক বছর হল। প্রযুক্তির মানুষ, তার উপর প্রতিভাবান। শান্তির ঘুম ঘুমিয়েও ওপারে শান্ত ছেলের মত বসে থাকতে পারেন নি। ওপারে গিয়েই সকলের খোজ খবর নিতে আর প্রিয় বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্যে একটা স্পেশাল নেটওয়ার্ক তৈরি করে ফেললেন। তারপর সেই গোপন নেটওয়ার্কের অতি গোপন এক চ্যানেল দিয়ে যোগাযোগ করলেন [বিস্তারিত রম্যঃ বিল আর জব্স এর গোপন কথোপকথন]
সব ভুলে গিয়ে নিজের মত করে আনন্দ খুঁজে নেয়াটা বড় কঠিন। এই কাজ সবাইকে দিয়ে হয় না। তবে যারা করতে পারে তাদের যেন কিছুতেই বাধা দিয়ে রাখা যায় না। নেট ঘেঁটে এমন সব মানুষদের মজার কিছু পিক খুঁজে নিয়ে আসলাম আজকের আয়োজনে। চলুন, তাদের আনন্দে আমরাও কিছুটা সামিল হয়ে আসি… একদিন পার্কে, কুম্ফু ক্যারাতে! [বিস্তারিত মজার ছবি-ব্লগঃ ভাস্কর্যের সাথে তাহারা! (প্রথম পর্ব)]
ছোট্ট এক গ্রামের ৯ বছর বয়সী এক মেয়ে ‘অ্যানা’। গ্রামের এক স্কুল থেকেই সে ৪র্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা অর্জন করেছে। এরপর আরও উন্নত শিক্ষার জন্যে শহুরে ভালো স্কুল গুলির ৫ম শ্রেণীতে ভর্তি হবার আবেদন করল, আর তার ভালো ফলাফল এবং মেধার ভিত্তিতে শহরের এক নামকরা স্কুলে সে ভর্তি হবার সুযোগও পেয়ে গেলো। নতুন [বিস্তারিত অনুবাদ গল্পঃ বিস্ময়কর সাত]
মাঝে মাঝে হারিয়ে যাবার প্রচণ্ড তৃষ্ণা পায় আমার। হারিয়ে যেতে ইচ্ছে করে পরিচিত এই ভুবন ছেড়ে। কিন্তু এটা নিছকই এক ছেলেমানুষি ইচ্ছা। যেখানে ভুবন বলতে আমার জানা শোনা রয়েছেই কেবল এই একটাই, সেখানে আর কোথায় গিয়ে হারাবো? কিন্তু তবুও হারিয়ে যেতে ইচ্ছে করে। সমাজবদ্ধ হয়ে ভদ্র মুখোশের ভিড়ে আমি যেন দিনকে দিন কেবল হাঁপিয়ে [বিস্তারিত মুখোশ]
অদ্ভুত এক বইয়ের নাম ‘দারবিশ’। অদ্ভুত বলছি কারণ বইটির নামই আমাকে বইটি পড়ার জন্যে আগ্রহী করেছিল। তবে বই পড়বার পর যদি জিজ্ঞাস করা হয় এখনো কেন বইটিকে ‘অদ্ভুত’ বলছি? তার জবাবে বলতে হবে- অদ্ভুত এক জীবন দর্শন নিয়ে লেখা একটি উপন্যাস ছিল এই ‘দারবিশ’। যা শুধু নাম দিয়েই নয়, বরং গল্পের ভেতরের কথা গুলি [বিস্তারিত পাঠ প্রতিক্রিয়া – দারবিশ]
আমি জানি এটা সম্ভব নয়, কিন্তু ব্যাপারটা ঘটছে। আমি এখানে বসেই তার অস্তিত্ব অনুভব করতে পারছি। যা আদৌ সম্ভব নয়, ঠিক সেটা যখন আপনার সাথেই ঘটতে থাকে, তখন ঠিক কেমন অনুভব হয় তা এমন একটা পরিস্থিতিতে না পড়লে কেউ বুঝতে পারবে না। আর এমন পরিস্থিতির সম্মুখীন হয়েও সেই অনুভূতির ধারণা দেওয়াও আমার পক্ষে প্রায় [বিস্তারিত কল্প-গল্পঃ কানেকশন]
চমৎকার এক বাগান বাড়ির মালিক ছিলেন এক লোক। রুচি আর সাধ্যের সংমিশ্রণে তিলে তিলে গড়ে তুলেছিলেন তার সাধের বাড়িটিকে। শুধুমাত্র চমৎকার উপমা দিলে হয়তো বাড়িটির প্রশংসায় ভাটা পড়বে, তাই বাড়িটির সৌন্দর্যের সম্মানার্থে একে অপূর্ব আলয় বলা যেতে পারে। গ্রামের অনেকেই ঐ বাগান বাড়িটি মালিকানায় পাবার জন্যে বেশ আগ্রহী ছিল। শুধু যে ঐ গ্রামের লোকেরাই [বিস্তারিত অনুবাদ গল্পঃ আনন্দ আর দুঃখবোধ]
অনেক বড় একটা গল্পকে মাত্র এক পলকে বোঝাতে পারে শুধুমাত্র হাতে গোনা কিছু স্থিরচিত্র। অনেক সময় শত শত সেমিনার করেও যা মানুষকে বোঝানো যায় না তা নিমিষেই বুঝে নেয় একটি চিত্রের মাধ্যমে। পূর্বে “শক্তিশালী কিছু স্থিরচিত্র” শিরোনামের একটি পোষ্টে কিছু ছবি পোষ্ট করা হয়েছিল। সেই একই ধরণের আরও কিছু ছবি নিয়ে আজকের আয়োজন। [বিস্তারিত শক্তিশালী কিছু স্থিরচিত্র :: ২য় খণ্ড]
❰ কমিকটির প্রসঙ্গ বিষয় ❱ এ পৃথিবীতে ‘পুরুষ’ এবং ‘মহিলা’ ছাড়াও ‘উভলিঙ্গের’ আরও এক প্রকার ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। খুব সম্প্রতি তাদের স্বিকৃতিও দেয়া হয়েছে ‘তৃতীয় লিঙ্গ’ আখ্যায়িত করে। কমিকটির মূল চরিত্র একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। যে প্রচলিত ধারায় নিজেকে তৃতীয় লিঙ্গের একজন ভেবে পিছিয়ে যায় নি; বরং সমান তালে এগিয়ে থাকবার চেষ্টা করেছে নিজের [বিস্তারিত কমিকঃ বালক ও বালিকা]
ধরুন চোখ মেলে আপনি নিজেকে আবিষ্কার করলেন কোন এক হসপিটালের বিছানায়। স্মৃতি আঁকড়ে ধরে মনে করার চেষ্টা করছেন ঠিক কি কারণে আপনি কখন হসপিটালে আসলেন। কিন্তু চেষ্টা করেও কিছু মনে করতে পারলেন না। তখনই হঠাৎ করে হসপিটালের জানালা গলে আপনার দৃষ্টি ছড়িয়ে পড়ল। বুঝতে পারলেন আপনি আছেন ভিন্ন কোন এক শহরের অজানা কোন এক হসপিটালের [বিস্তারিত ইনফার্নোঃ উপন্যাস বনাম চলচ্চিত্র]
মন খারাপ হলে কিংবা খুব বেশি পরিমাণে একাকীত্ব বোধ জেগে উঠলে আমি প্রায় এখানে আসি। এখানে বলতে এই পার্কটাতে। শহরের এই দালান কোঠার মাঝে অল্প কিছু জায়গা ঘের দিয়ে তৈরি হয়েছে এই শহুরে পার্ক। শহুরে জীবন থেকে কিছুটা সময় ধার নিয়ে আমার মত কিছু মানুষ চলে আসে এখানে তাদের দুরন্ত আর ছটফটে মনটাকে শান্ত [বিস্তারিত উদভ্রান্ত আগন্তুক]