লোকটির কথা হয় পথের সাথে মোড়ে মোড়ে কিছু নিদর্শন- ল্যাম্পপোস্ট যাত্রীছাউনি বৃক্ষ বাতাসের গন্ধ দোকানির হাঁকডাক... আরও কতো কী তাকে এগিয়ে নেয় স্বজনের মতো কোনো রঙ নেই চোখে ঘরেও জ্বলে না আলো পা দুটি ধীর, অবিচল হালের আঁধার মাড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত অনাগত গন্তব্যের দিকে গোটা শহর যখন অন্ধ- অমাবস্যায় হৃদয়ে তার সমস্ত বিশ্বাস সমুজ্জ্বল পথের [বিস্তারিত]