চন্দন কাষ্ঠের তৈরী কেদারায় দুলে বর্ণিল স্বপনে তুমি চাঁদে গড়ো কুঠি, সখ্যেও মৃদুলা ঝড় কভু এসে ছুঁলে রক্ষার্থে কুঁড়ের মান আমি ধরি খুঁটি। ছন্দিত আবেশ পেতে কামনার দোরে রূপালী ঘুঙ্গুরে তুমি যেচে ঢালো সুরা, বাঞ্ছার কর্কশ ঘাতে অদিনের ঘোরে ন্যাড়া পাতে আমি খুঁজি খইলশ্যার মুড়া। যতোই নামুক বৃষ্টি নিয়ে মিঠা পানি জানি সমূদ্রের জল তবু [বিস্তারিত]










