পিছু ফেরের টান নেই
পুরনো সেই গান নেই
ছুটে চলা অবিরাম
ক্লান্তির গোধুলীর আবেশে
বেলা হীন দিগন্তের শেষে
সময়ের নেই আর দাম ।
বুকের গহীনে ফুটে ফুল
প্রজাপতির আলপনা ডানায় দোল
সদাই স্বপ্ন জাগায় মনে
বেলা অবেলার হাজারো গল্পে
বসন্ত ফুরায় অল্পে অল্পে
কাল বৈশাখীর আহ্ববানে ।
স্মৃতি হয়ে বুকে থাকে
জীবনের এই প্রতি বাঁকে
মধুময় বেদনা যতসব
ফুল ফুটে, ফুল ঝরে
ভ্রমর যায়, প্রজাপতি উড়ে
আগামী জুড়ে নতুন উৎসব ।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
রচনা কাল ঃ ১৯/০৩/২০২২
ঢাকা
মোট পড়েছেনঃ ৬৫৪জন
আজ পড়েছেনঃ ০জন
পিছু ফেরার টান নেই, তবু পেছনে ফিরতে হয়। নতুন উৎসবে পুরোনো ফিরে আসে। শুভ কামনা রইলো।
ধন্যবাদ ও শুভ কামনা
বেশ এক ছ্ন্দময় অনুভব প্রকাশ কবি দা
ধন্যবাদ
সামনে কিবা পিছনে আমরা ফিরে চলি। সময়ের অবসর বা সুখে দুখে ফিরি।
ধন্যবাদ