'ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ভুল করা ভালো' কথাটা যতোটা সাবলীল সত্য ততোটায় বিপদজনকও বটে। কেনো বিপজ্জনক তা বলি সম্প্রতি দেশে ঘটে গেলো প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহ গণনা 2022। এ কাজের জন্য আমিও নিয়োগ পেয়েছিলাম একজন তথ্যসংগ্ৰহকারী হিসেবে। স্পেশালি প্রশাসনিক এরিয়াতে কাজ করার জন‌্য নির্দেশ দিয়েছিলেন ডিডি স্যার। আমিও নির্দেশ মেনে [বিস্তারিত]
তোমার উপেক্ষায়, আমার অপেক্ষার প্রহরগুলোর সময় কাটে বিচ্ছেদের আঙ্গিনায়। বিরহ-বিলাসে স্নান করে সন্ন্যাসীর মত নির্বাসনে আজ  ঘুমের যাত্রা। অগ্নিকান্ডে সকল সুখ পুড়ে,চেতনায় জমা আমার কড়াল দীর্ঘশ্বাস। প্রত্যেকটা রাত কেটে যাচ্ছে ঘুমহীন-তুমিহীনতায়। তাই চড়া দামে ঘুম কেনার অপেক্ষায়,,, অনিশ্চয়তা আর  না পাওয়ার দুশ্চিন্তাগুলো এখন আকাশে তাঁরা হয়ে ফুটছে। অন্তপুরের অতলে আমার স্বপ্নগুলো ভেঙ্গে কাঁচের টুকরার মত [বিস্তারিত]

রিমেম্বারিং প্রোফাইল।

মনিরুজ্জামান অনিক ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ০৯:৩৫:১৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
হঠাৎ যদি আমার লেখা পড়তে এসে দেখো জ্বল জ্বল করতে থাকা ফেইসবুকের নীল আলো জ্বলছে না আর। আইডির পাশে ছোট ছোট হরফে যদি লেখা থাকে - Remembering Moniruzzaman onik. We hope that people who love Onik will find comfort in visiting his profile to remember and celebrate his life.   যদি কারো মারফতে জানতে পারো [বিস্তারিত]

আমি বীরাঙ্গনা বলছি

রোকসানা খন্দকার রুকু ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ০৭:৫৬:৩৪অপরাহ্ন বুক রিভিউ ৮ মন্তব্য
" নামতা পড়ার মতো শুধু আউরিয়েছি আমি মেয়ে, আমাকে সব সইতে হবে, আমি হবো ধরিত্রীর মতো সর্বংসহা, প্রতিবাদের একটিই পথ, সীতার মতো অগ্নিপরীক্ষা বা পাতাল প্রবেশ। সীতা ছিলেন দেবী। তাই ও দুটোর কোনটাই আমি করতে পারিনি! যখন চারিদিকে শুধু ছিঃ ছিঃ ধ্বনি শুনেছি, সমাজপতি, অতি আপন জনরা বলেছেন, মরতে পারলি না হতভাগী, আমাদের মারার জন্য [বিস্তারিত]
নেপোলিয়ন নামটি উচ্চারিত হলে মনের পর্দায় ভেসে উঠে ধূসর কোট আর অদ্ভুত টুপি পড়া একজন ছোটখাট গড়নের মানুষ যার ভাষণে ছিল জনতাকে সম্মোহিত করার অনন্য ক্ষমতা। কারো কাছে তিনি অসাধারণ নেতৃত্বের গুণাবলি সম্পন্ন দেশপ্রমিক বিপ্লবী যার সামরিক দক্ষতা ছিল অতুলনীয়। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় ছিলেন সুদক্ষ। আবার অনেকের কাছে তিনি ছিলেন পীড়নকারী স্বৈরশাসক ক্ষমতার আকাঙ্ক্ষা [বিস্তারিত]

শূন্যতা

খাদিজাতুল কুবরা ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৯:৪২:১৩পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
ওখানে দাবানল এখানে হিমবাহ! দুটোতেই অন্তঃস্থ শূণ্য! শূণ্যপুরে বসতিস্থল ; একফোঁটা সুপেয় নেই কোথাও! আহা তৃষ্ণা লয়ে ফেরে; যতদূরে চোখ যায়... মরিচীকা ডাকে আয় আয়! অনেক শব্দ- বাক্য, সংগীত-নৃত্য,ধ্যান-যৌগ, ইদুর দৌড়, সবশেষে আশ্রয় খুঁজেছি প্রকৃতিতে। বলেছি তুই নদী! কেবল বয়ে যা পেছনে তাকাসনে। বলেছি তুই মেঘ! কখনো ছায়া দে, কখনো ভিজিয়ে দে, হাওয়ায় উড়ে যাসনে। [বিস্তারিত]

কাঁঠাল কেন জাতীয় ফল

সাবিনা ইয়াসমিন ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৪:১০:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
ফলের নাম-কাঁঠাল। কাঁঠাল হলো আমাদের দেশের(বাংলাদেশের) জাতীয় ফল। আকারে বড়,লম্বা কিছুটা মোটাসোটা হয়। আবার গোলাকৃতিও হয়। বাইরের দিকটা কাঁটাযুক্ত কিন্তু কাঁটা গুলো ভোঁতা থাকে। ভেতরের রঙ হলুদ/গাঢ় হলুদ হয়ে থাকে। খেতে মিষ্টি লাগে। পাঁকা কাঁঠালের ঘ্রাণ খুবই তীব্র। অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু যাদের কাছে এই ফল অত্যন্ত প্রিয় তারা এর ঘ্রাণেই মুলত বেশি [বিস্তারিত]

এমন ভক্ত যদি থাকে (সোনেলা ম্যাগাজিন ২০২২)

হালিমা আক্তার ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০১:০৩:২০পূর্বাহ্ন রম্য ১৫ মন্তব্য
দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে নিয়মিত লিখতাম। মাঝে মাঝে দুই একটি কবিতা প্রবন্ধ সাহিত্য পাতায় ছাপা হত। মনে মনে বিশাল কবি কবি ভাব। আর হবেই না কেন প্রচুর চিঠি আসতো ভক্তদের। ভক্তদের চিঠি পেয়ে আমিও বাকবাকুম পায়রার মত ফুলতে থাকি। চিঠিগুলো সের দরে বিক্রি করল বন্ধ হতো না। যেহেতু চিঠি আসতো চিঠি উত্তর দেওয়া তো ভদ্রতার [বিস্তারিত]

ভুত নয় অদ্ভুত

সুরাইয়া পারভীন ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ১২:২৯:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
সেদিন ছিল শনিবার। সময় আনুমানিক ৭:৩০/৮ টা । ঈদের কেনাকাটা শেষে গেলাম জুতার শোরুমে। হঠাৎ চোখে পড়লো একটা কিউট বাচ্চা কালো বিড়াল। দেখেই কোলে নিতে ইচ্ছে করছিল। ইশ কি সুন্দর দেখতে! আমি শুধু একবার বললাম বাসায় নিয়ে যাই। ব্যস কন্যা তার বাবার মাথা খারাপ করে দিচ্ছিল বিড়াল ছানাটাকে বাসায় নেওয়ার জন্য। মেয়ের বাবা নিরুপায় হয়ে [বিস্তারিত]

প্রিয় ছায়ারমায়া

রিতু জাহান ১৩ জুলাই ২০২২, বুধবার, ০৬:৫৪:৩৪অপরাহ্ন চিঠি ১২ মন্তব্য
প্রিয় ছায়ারমায়া, যেদিন থেকে তোমাকে দেখার অর্থ খুঁজে পেলাম, সেদিন থেকে জানলাম আমারও এক অবয়ব আছে। আমারই সাথে যার পথচলা। তোমাকে ভালবাসতে শিখলাম আমার সমস্ত প্রচন্ডতাবোধ নিয়ে। এই সুন্দরতর সৃষ্টির সাথে অদৃশ্য অস্পর্শ বিচিত্র বুনানিতে তোমার আত্মরূপায়ন। তোমার মাঝে এ আমি নাকি তুমি এক আলাদা সত্ত্বা? আমার বিশ্বাস বলে, তুমি আমার স্বরূপ সম্পর্কে সুনিশ্চিত প্রত্যয়। [বিস্তারিত]
প্রচন্ড ব্যাক পেইন নিয়ে শুয়ে বসে ঈদ করতে হচ্ছে। আশেপাশের সবাই মহা বিরক্ত। কাজ না করলে খেতেও দেয় না এমন অবস্থা! তবে আমার তা নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। একগামলা দই নুডুলস নিয়ে বসে গেলাম মুভি দেখতে। মাথা কুল রাখতে রোমান্টিক কোনকিছু দেখা দরকার। "সানাম তেরী কাসাম'' অসাধারণ প্রেমের একটি মুভি। 'তু খিচ মেরী ফোটো [বিস্তারিত]

ঘুষ অথবা স্পিড মানি

জিসান শা ইকরাম ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০৪:১২:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
বাংলাদেশে ঘুষ ব্যতীত কোন কাজ সম্পাদন হয় কিনা আমার জানা নেই। আমার পেশাদারী জীবনে ঘুষ প্রদান ব্যতীত আমি কোন কাজ করাতে পারিনি। একটি মাত্র ব্যতিক্রম আছে অবশ্য। ঠিকাদারি জীবনের একেবারে প্রথম দিকে একজন উপজেলা প্রকৌশলী যার নাম শহিদুল ইসলাম, তিনি আমার কাছ হতে ঘুষ নেন নি। পরে জেনেছি উনি কারো কাছ হতেই ঘুষ নেন না। [বিস্তারিত]

মোনাজাত

বোরহানুল ইসলাম লিটন ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০৬:৪২:৩৫পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
দু’ফোঁটা অশ্রু তোমারে দিলাম হে রহিম রহমান, ফিরাইওনা আজি শীর্ণ দু’হাত রেখো না গো অভিমান। কতো লোক শুয়ে আন্ধার গোরে বুঝি বড় অসহায়, অনুগত মেনে ঠাঁই দাও প্রভু পবিত্র চরণায়। দুনিয়ার পথে চলতে যা পাপ করেছিলো ভাঁড়ে জমা, শুধু গুনে ভরা নামের শানেই করে দাও তুমি ক্ষমা। সকলের হৃদে স্বর্গের সুখ কৃপায় করো গো দান, [বিস্তারিত]

সভ্য পৃথিবী

সঞ্জয় মালাকার ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০২:৪৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
আত্নবিলপ্তি, জীবন সমাপ্তি -সভ্য পৃথিবী মানব মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে! সভ্যতা/ সংস্কৃতি /আশা- আকাঙ্খা/ দৃষ্টি হীন সুখ, যন্ত্রণার আঁধারে নিঃশব্দ সরীসৃপের মধ্যবর্তী সংযোগস্থল!   সুখ, মিথ্যে মোহের ছলনায় -বিলুপ্ত , খণ্ডবোধ উচ্ছিষ্ট আবেগ মামতা শূন্যতা জুড়েই চলছে, ছলনায় ছুটে চলে দিগবিদিক -অন্তিম সুখের উল্লাসে!   শূন্যতায় ক্রমাগত কসেপড়ে আমার পৃথিবী, আমি মুক্তি চাই- তোমার উষ্ণ আলিঙ্গনে [বিস্তারিত]

পঞ্চ প্রপঞ্চ

বন্যা লিপি ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০১:৫৫:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
১| চিমটি কেটে দেখো! এখনো মরিনি…. নিশ্বাস নিয়ে যাচ্ছে বুকের করোটিতে আমার সকল সাফল্যের রোজনামচা। উনুনের হাড়িতে টগবগে ভাত আর ডালের উপচে পরা শৃঙ্খলতা আটকে দেই যখন তখন! আগুন আঁচে সেঁকে নেই দুচোখের ভেজা নুনের জল। নির্লিপ্ত ঠোঁটে আলগা রং ঠেসে দিয়ে সঙ সেজে দাঁড়াই ঘরের বাস্তকোনের আয়নার সামনে; ঐ তো ও ঠোঁটে হাসি লেগে [বিস্তারিত]

আর্কাইভ