ক্যাটাগরি বিবিধ

একতোড়া ফুল

বন্যা লিপি ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০৯:৩৯:৩৩অপরাহ্ন অন্যান্য ১৬ মন্তব্য
ইতিহাস প্রমান করতে ব্যর্থ আমার কাছে। সে আমার নিজস্ব ভাবনা। চাপিয়ে দিইনা কারো ওপর।কবে কোন ঘটনার কারনে জন্মেছিলো ফেব্রুয়ারির ১৪ তারিখ ভালবাসা দিবস বলে বিশ্ব দরবারে পালিত হবে! যেবার প্রথম শুনেছিলাম! কপাল কুঁচকে গিয়েছিলো আমার। এর কাহিনী কী? অনেক পরে জেনেছি, কি হতে আজ এ পর্যায়ে নেমেছে*( হ্যাঁ, নেমেছে- বলে উল্লেখ করলাম।)  ভালবাসাবাসির ফর্মূলা!!!-  ঘর [ বিস্তারিত ]

অন্তরের ভালবাসা

শামীনুল হক হীরা ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০২:৪৩:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
অন্তরের ভালবাসা - শামীনুল হক হীরা   আমার জীবনে বিশেষ কোন দিবস নেই,সত্যিকারের মানুষকে ভালবাসার জন্যবা ভালবাসতে বিশেষ দিন লাগেনা,আমার ভালবাসার মানুষ-যখন চোখের সামনে থাকেতখন মনে হয় প্রতিটা মূহুর্ত ভাল লাগার,যখন আমার সাথে কথা বলে-তখন মনে হয়,প্রতিটা ক্ষণ আমার ভালবাসার।ভালবাসা থাকবে প্রতিটি মূহুর্তে-প্রকিটি সেকেন্ডে-মিনিটে-ঘন্টায়।যে ভালবাসা হবে একান্তই আপনজনের-ক্ষনিকের নয় সারা জীবনের দুটি হৃদয়ের।আমার ভালবাসা তেমনি,যাকে ভালবাসি [ বিস্তারিত ]

পরিমার্জিত ভালোবাসা

মাছুম হাবিবী ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০২:৪৫:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য
ভালোবাসা দিবস বলতে নির্দিষ্ট কোনো দিন নেই। দিনক্ষণ ঠিক করে ভালোবাসা হয়না! কথাগুলো সিম্পল। ভালোবাসা দিবস আসলে যে কেউ কথাগুলো বলে থাকেন। কিন্তু আমি বলি কী 'একটা দিন নিজের মত করে ভালোবাসলে কি হয়? আমরা প্রতিটি মানুষই ব্যস্তব জীবনে ব্যস্ত। প্রিয় মানুষের সাথে একটা দিন কাটানোর মত সময় আমাদের কাছে নেই! আমাদের প্রায় মনেই থাকেনা [ বিস্তারিত ]

আগামীর বসন্তে

ছাইরাছ হেলাল ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ০৪:৪৭:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  বিলাসী স্বপ্নচারিতার অবগাহনে ক্লান্ত এ বসন্ত-প্রাণ, কামোচ্ছল রমণীয়তা ঢেলে প্রাচুর্য-প্রবল-প্রতাপের চিত্রময় রূপ নিয়ে হাড়-ছোঁয়া বাঁধনে, কৃষ্ণচূড়ার লাল ফুলে শিশির ঝরা নিশিরাত পেরিয়ে উজ্জ্বল প্রত্যুষে, বসন্ত স্পর্শ করতে চায় সবাইকে; করোনা কালের কোয়ারেন্টাইন তড়পানো শরীর-মন মেলে রাখা/দেয়া যাচ্ছে না এই মনোরম বাসন্তী হাওয়ায়; টিকা/ভ্যাক্সিন, সে তো নিতেই হবে, সুঁইয়ের ভয় বিলক্ষণ তাড়া করে, যদিও বয়ে [ বিস্তারিত ]

একটি ভালবাসার গল্প-২

তির্থক আহসান রুবেল ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১১:৪৬:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
- ভালবাসার মানে কি? - সব থাকার পরও কি যেন নেই! কে যেন নেই! অনুভূতি - আপনার কেন মনে হলো যে, আপনি তাকে ভালবাসেন? - কারণ তাকে ভাবলে বুকে চাপ অনুভব করি। শুন্য শুন্য লাগে। মনে হয় আমি একা! - আর! - আর কি! বুক ধরফর করে। - আর? - কেমন যেন ভাললাগা অনুভব জাগে। [ বিস্তারিত ]

টিপ পরে মেয়েটি টিপটপ

আরজু মুক্তা ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ১২:০১:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
খোলা চুলে সিঁথি যেদিকেই হোক। শাড়ি টাঙ্গাইল, জামদানি, মনিপুরী আর নকশি পাড়ের হোক। কপালের মাঝে একটা টিপ। আভিজাত্য আর শতভাগ বাঙালিয়ানা নিয়ে বই এর পাতা থেকে বের হয়ে আসে লাবণ্য, সুচরিতা,  রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা কিংবা বিবি রাসেল। ললনার কপালে টিপের মহিমা এখন শাড়ি, কামিজ কিংবা টপস জিনসের সাথে। টিপ না পরলে মনে [ বিস্তারিত ]

হঠাৎ পেলাম নীলপরির দেখা

শামীম চৌধুরী ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৭:৫৯:৪৬অপরাহ্ন পরিবেশ ৯ মন্তব্য
করোনার কারণে দীর্ঘ নয়মাস ফটোগ্রাফি বন্ধ ছিল। দীর্ঘদিন পর অতি প্রিয় সবুজবন সাতছড়ি থেকে আবার বার্ড ফটোগ্রাফি শুরু হলো। কয়েকদিন আগে ঢাকা থেকে খুব ভোরে রওনা হয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে গিয়েছিলাম। তখনও কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের আলোকচ্ছটা নেমে আসেনি। একটু আগেই ফজরের নামাজ শেষে মুসল্লীরা রাস্তায় নেমেছেন। আমিও একটি সিএনজি নিয়ে হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে [ বিস্তারিত ]
জানাজায় দাঁড়িয়ে একজন ইমাম বলেছিলেন--একজন মানুষের মৃত্যু বেঁচে থাকা মানুষদের জন্য একটা মেসেজ বা বার্তা।  আর বার্তাটা হল আমাদেরকেও এই মৃত ব্যক্তির মতো একদিন এই সুন্দর আর মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের নামাজে জানাজা পড়বেন বেঁচে থাকা মানুষেরা। যেমন আজকে আমরা পড়ছি একজন মৃত ব্যক্তির নামাজে জানাজা যিনি আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। [ বিস্তারিত ]

মানুষ মরণশীল

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৯:০৫:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
মানুষ মরণশীল । মানুষ মরণশীল।  এবং পচনশীলও বটে। বলা চলে একেবারে লইট্টা মাছের মতো। লাশ রাখার ফ্রিজার গাড়ীগুলো না থাকলে কি হতো কে জানে? একটা মানুষ যখন মারা যায় তখন তাঁর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেকেরই চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুজল।  তাঁকে নিয়ে সবাই বেদনা বিধুর হয়ে উঠে।  হয়ে উঠে স্মৃতি-কাতর। তাঁর বিভিন্ন স্মৃতি, [ বিস্তারিত ]

অনুভবে বসন্ত

প্রদীপ চক্রবর্তী ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৬:৩০:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
দুপরের এ বিষণ্ণ খাঁ খাঁ রোদে পাখিরা ছায়া খুঁজে। নৈশব্দের মতো পাহাড়ের গা বেয়ে নামে ঝর্ণা। বসন্ত আসতে না আসতে সবুজাভ পাহাড় জুড়ে শুকনো পাতার মরসুম। লালমাটির বুক ছুঁয়ে হরিরলুটের মতো ঝরে পড়ে আছে অজস্র শুকনো পাতা। শিমুল ফুটে গিয়েছে। পলাশ সবেমাত্র রঙ ধরেছে। বসন্ত পঞ্চমী আসতে ঢের দেরী হলেও বিনুদের পুকুর পাড়ের গাছে অজস্র [ বিস্তারিত ]

পাখির নাম হট্টিমা

শামীম চৌধুরী ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৫:৪৮:৫৯অপরাহ্ন পরিবেশ ২০ মন্তব্য
নামে কি আসে যায়! অঞ্চলভেদে কোথাও খরমা, কোথাও ছোট হাঁটুভাঙ্গা আবার কেউ কেউ তাকে চেনেন হট্টিমা নামে। অবশ্য পাখিটি বগুডি বা ছোট শিলাবাটান নামেও পরিচিত। আজ লিখছি সেই পাখি নিয়েই। বাল্যবন্ধু বাংলাদেশ পুলিশ একাডেমির কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানের সঙ্গ নিয়ে প্রায় দেড় বছর পর গত ২৫ ডিসেম্বর রাজশাহীর পদ্মার চরে গিয়েছিলাম। আমাদের সঙ্গে রাজশাহী [ বিস্তারিত ]

জাগতে চাইনা আর

বন্যা লিপি ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৩:০৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
ঘুমে আছি দীর্ঘসময়ের বিছানায়। ঘুমুতে দাও আমায়। অতি যত্ন করে লালন করছি কিছু ক্ষয় না হওয়া দুঃখবোধ। জেগে গেলেই ওরা দূরে সরে যাবে। আমাকে জাগিয়ো না। এ আমার মিনতি তোমাদের কাছে। ভেঙে দিওনা কোনো টেবিল ঘড়ি'র সতর্ক সংকেত দিয়ে। নৈরাজ্যের কালো অন্ধকারের গহ্বরে আমাকে তলিয়ে থাকতে দিও নিশ্চিন্তের পাশবালিশে ভর দিয়ে। দ্বিতীয় -তৃতীয় -চতুর্থ বারের [ বিস্তারিত ]

একটি ভালবাসার গল্প-১

তির্থক আহসান রুবেল ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১১:২৪:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য
হাতে পেয়ালা দেখে সুন্দরী - এ মা আপনি তো মাতাল! - ভালবেসেছেন কখনো! - বুঝলাম না! - মদের চেয়েও বেশী নেশা ভালবাসায়। - বুঝলাম না! - কলিজা ছিড়ে ফেলে উপহার দিতে ইচ্ছে করে! কিংবা একটু কন্ঠ শোনার জন্য বা দেখা পাবার জন্য মৃত্যুকে মেনে নিতে পারেন! - সত্যিই আপনি মাতাল হয়ে গেছেন। - ভালবাসার চেয়ে [ বিস্তারিত ]

কাজের বুয়া

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৯:২৩:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
কাজের বুয়া এ ঘরের কথা লাগায় অন্য ঘরে। আর আপনি তা শুনেন রসিয়ে রসিয়ে। তার মুখে দু 'খিলি পান দেন ঢুকিয়ে নিজেও খান পান দু 'খিলি। কার বউ কার সাথে করে ফষ্টিনষ্টি আপনাকে কত রকমের দেয় ফিরিস্তি। কার ছেলেটা বাপ মায়ের অমতে কার মেয়েকে করেছে বিয়ে শুনতে লাগে বেশ চমৎকার। মেয়েটার বিয়ের বয়স গেল চলে [ বিস্তারিত ]

নারী

পপি তালুকদার ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৯:৩২:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
আমি সেই নারী, শতাব্দীর পর শতাব্দী অপেক্ষারত সেই নারী। যে অপেক্ষার প্রহর কেটে সুন্দর রক্তিম সকালের আভা জাগেনি। আমি সেই দিন ও নির্লিপ্ত ছিলাম যখন আমায় নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুন্ডে সতীত্ব প্রমানের জন্য। আমি তখনও নির্লিপ্ত ছিলাম, যখন আমার দেহ থেকে কেড়ে নেয়া হয়েছিল রঙিন বস্ত্র, মুছে দেয়া হয়েছে সব রঙ। আমি হয়েছি কারো ঘরের [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ