ক্যাটাগরি বিবিধ

The Great Indian Kitchen : মুভি রিভিউ

পুষ্পিতা আনন্দিতা ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০১:৫৩:৩৩অপরাহ্ন মুভি রিভিউ ৭ মন্তব্য
বিভাগ মুভি রিভিউ হলেও এটি প্রথাগত মুভি রিভিউ নয়। মুভিটি দেখার পরে আমার যা মনে এসেছে তাই লিখছি। মুভিটি মাস্ট ওয়াচ, দেখা উচিত সবার। ================================================================= খুব সিম্পল একটা মুভি দিয়ে কি করে এতো স্ট্রং একটা মেসেজ দেওয়া যায় তার উদাহরণ এই মুভি। শুধুমাত্র রান্নাঘরের ঘটনা আর চিত্র দিয়ে কি করে পুরো সমাজটার মুখে চড় দেওয়া [ বিস্তারিত ]

মনে মনে ভালবাসি

শামীনুল হক হীরা ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৪:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
সুখ কাকে বলে আমি জানতাম নাযদি না প্রেমে পড়তাম,দুঃখ কাকে বলে আমি বুঝতাম নাযদি না তোমায় ভালবাসতাম।আনন্দ কি জিনিস আমি চিনতাম নাযদি না দেখতাম তোমার হাসি,তোমাকে বাস্তবে এতটুকু ভালবাসি নাযতটুকু না মনে মনে ভালবাসি।

উত্তুরে হিম

ছাইরাছ হেলাল ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:৪১:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
  আ-তীব্র উত্তুরে হিম আর অভেদ্য কুয়াশায় কল্পনা-আকাঙ্খার ফানুস, আড়ে বহরে বৃহৎ, সুদর্শন-দুর্দশার দ্বারগুলো উন্মুক্ত করে শুধুই ডাকে, আড়-চোখের ভাঁজে; মুক্তি-সুখ বিলাবে অকাতরে, নিরন্তর-নির্ঘুমে। সকল ব্যাধি-নিরাময়ে; চোখে রক্ত তুলে/ইনিয়ে-বিনিয়ে ভয়-ও ছুড়ে দেয় না-ভাঙ্গা শপথের দিব্যি দিয়ে। পাশ ফিরে, আলস্যে গা-এলিয়ে আড়মোড়া ভেঙ্গে ভাবি, এই শীতে আমি-ই একমাত্র বা শেষ প্রেমিক নই; নিয়তির; ট্যারা চোখের রূপান্তরিত [ বিস্তারিত ]

জিপসির হৃদয়

ছাইরাছ হেলাল ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১০:২০:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
  সূচ-অভেদ্য কুয়াশায় ঘ্রাণ পাই পাখিদের, উড়ে যাওয়া পাখিদের ডানার; নাকি, মরুভূমির তীব্র ধূলিকণার, ধূলি ঝড়ের, নাকি, অতুলনীয় নিভু-ঔজ্জ্বল্যের কুহক হাতছানির! স্নিগ্ধ-হিংস্র-কুয়াশা-অন্ধত্ব আমাকে ঘিরে রাখে; বিক্ষিপ্ত হতভম্বতায় দিকহারা,অনিবার্যতার কারণ ছাড়াই, পথ হারিয়েছি কী হারাই-নি! ঠায় দাঁড়িয়ে অপেক্ষায়, সাময়িক কোন তাঁবু খুঁজে নেয়ার, স্বপ্নলোকের আলোয়! ছায়া-আলোর অস্তিত্বের অপেক্ষায়; ছুটে ছুটে আসা ছোট-বড় অনুগ্রহ/যাতনার ভাবনারা উপস্থিত, চমৎকার [ বিস্তারিত ]

স্বপ্ন কুয়াশা

ছাইরাছ হেলাল ২৪ জানুয়ারি ২০২১, রবিবার, ১২:৫৫:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
  আভাস-ইঙ্গিতে নয়,নয় অনুপুঙ্খ অনুষঙ্গে, ভীষণ প্রচ্ছন্ন কুয়াশা-ভোর, দারুণ ব্যঞ্জনায়; অস্তিত্বের নিখাদ অনুপস্থিতি ঝাঁপ দেয়া সমুদ্র ঢেউয়ের মত জানান দিচ্ছে পরিচ্ছন্ন ধোঁয়াশা; মমত্বের মমত্বের আলো চোখে মেখে কিছুই আসে-না অনুসরণে অনুকরণে, এ যেন শুধুই হারিয়ে যাওয়া নিজ নিজ অস্তিত্বের মাঝে ঘোরতর সুগভীর কুয়াশায়; কল্পনার আকাঙ্ক্ষাগুলো, আকাঙ্ক্ষার কল্পনাগুলো সঞ্চয়ের সহৃদয় নিয়ে চারপাশ-জুড়ে ধাওয়া করে প্রতিশ্রুতি দেয়, [ বিস্তারিত ]

নিমন্ত্রণ

সাখাওয়াত হোসেন ২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ০৯:৫৫:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
আমাগো বাংলাদেশে এমন কেউ আছে কইয়া আমার মনে নাই যে শাপলা চিনে না।  হারাবিশ্বে প্রায় আশি হান জাতের শাপলা দেহা যায়,  তার মধ্যে সাদা রংয়ের শাপলা অইলো আমাগো জাতীয় ফুল। সাদা অইলো পবিত্রতার চিহ্ন। তাই সাদা  শাপলাই জাতীয় ফুল হওয়া উচিৎ  অইছে। এই শাপলা ফুল আমাগো দেশের খালে-বিলে অহরহ ফোইট্টা থাহে। বর্ষাকালে আগে আমাগো  বাড়ির [ বিস্তারিত ]

কক্সবাজার টু সেন্টমার্টিন

কামাল উদ্দিন ২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ০৪:০৮:১১অপরাহ্ন ছবিব্লগ ২০ মন্তব্য
কক্সবাজারে যেতে এখন মন আর আগের মতো সায় দেয় না। আমার ইচ্ছে নতুন জায়গা দেখা, কিন্তু ছেলেদের ইচ্ছাতেই আবারো যেতে হলো কক্সবাজার। কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে ঘোর আপত্তি থাকলেও না গিয়ে পারলাম না, এমন কি অবশেষে বাধ্য হয়ে বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু ছেড়া দ্বীপ পর্যন্ত যেতে হয়েছিলো। যদিও এর আগে আরো দুইবার ছেড়া দ্বীপে [ বিস্তারিত ]

অপার্থিব দহন!

তৌহিদুল ইসলাম ২৩ জানুয়ারি ২০২১, শনিবার, ১২:০৩:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
আমি রুদ্রকে হিংসে করি, সত্যি বলছি আগাগোড়াই বড্ড হিংসে করি তাঁকে। যে কবি প্রেমিকার মনে আটলান্টিকের উথালপাতাল ঝড় বইয়ে দেয় তাকে আমার স্নেহাস্পদ ভাবতে অন্তরে কাঁটার মত বিঁধে। তসলিমা থেকে তনয়া এদের প্রত্যেকে হ্যামিলিয়নের পথ ধরে রুদ্র'র কবিতার শব্দবাঁশরির মূর্ছনায় সেই যে অন্ধকারাবৃত গহ্বরে বেমালুম মিলিয়ে গিয়েছে আর খুঁজে পাইনি তাদের। শাহাবাগের দেশি দশে, আজিজ [ বিস্তারিত ]

উদার মানুষের রচনা

নাজমুল হুদা ২২ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৩:১২:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
আপনার সমাজে কিংবা আশেপাশে উদার মনের মানুষ চেনা একদম সহজ- চাইলেই চেনা যায়। তাঁদের গুণাবলি প্রত্যক্ষ করলেই আপনি চিনতে পারবেন। তারা দৃষ্টি সীমানার অভ্যন্তরে ডজন খানেক গুণ নিয়ে বাস করে  বলে তা শেষ করা সম্ভব না।  সে-ই সব মানুষদের গুণ সম্বলিত লক্ষণ উদাহরণস্বরূপ চিত্রায়ন করাই যেতেই পারে। লক্ষ্য করলেই দেখবেন--      ক. তারা জীবনে [ বিস্তারিত ]

অচেনা আত্মীয়

বন্যা লিপি ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৬:২৯:৫২অপরাহ্ন অন্যান্য ২৬ মন্তব্য
বাবার কাছে একটা লোক আসে প্রায়ই। জেনেছিলাম, তিনি জেলার অন্য উপজেলার মানুষ। আরো জেনেছিলাম, জাতীয় দৈনিক ইত্তেফাকে একটা ভুল খবর প্রকাশিত হওয়াতে, তিনি তার সংশোধনী প্রত্যাশায় তথ্য উপাত্ত নিয়ে হাজির হয়েছেন, বাবা যেনো কাজটা করে দেন। সাধারণত বাবার কাছে আসা অধিকাংশ মানুষ চেনা জানা। এ যুবককে অচেনা লাগছে। ২/৩ দিন পরপর আসছেন দেখে বাবাকে জিজ্ঞেস [ বিস্তারিত ]

ডাইয়ার কুম টু মৈনট

সাখাওয়াত হোসেন ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১১:৪২:১৯অপরাহ্ন ভ্রমণ ১৯ মন্তব্য
লোকমুখে যখন থেকে শুনতে শুরু করি মিনি কক্সবাজার খ্যাত অপরূপ মৈনটের সৌন্দর্যের কথা তখন থেকেই মৈনটের প্রতি গভীর ভালবাসা আর নির্মল প্রেম অন্তরে জাগ্রত হতে শুরু করে। মনে প্রবল স্বাদ জাগে একটিবার হলেও মৈনটের অপার সৌন্দর্য অবলোকন করতে যাব। তবে, এইবার শীতে আমার একটা শখ জাগলো,  আমি একা গ্রামের ভিতর দিয়ে গ্রামের অপরূপ বৈচিত্র্য   দেখতে [ বিস্তারিত ]

নামাজ

স্বপ্ন নীলা ১৯ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৮:২৩:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
নামাজ পড়া প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাই মুসলমান মাত্রই দল-মত-নির্বিশেষে নামাজ পড়তেই হবে। গভীর বিশ্বাস-আস্থা-বিনয়, সুরার অর্থ বুঝে, মানুষের কল্যানের জন্য কমিটমেন্ট নিয়ে মহান আল্লাহর সামনে ৫ বার দাঁড়ালে মনটাই একটা অনাবিল শান্তিতে ভরে ওঠে। আল্লাহ ও তাঁর রাসুলের উপর ঈমান আনা এবং তাওহীদ ও রেসালাতের সাক্ষ্য দান করার পর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো [ বিস্তারিত ]

সৃষ্টিতে যত ভুল!

রোকসানা খন্দকার রুকু ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ০৮:০৭:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
- এই আপুমনি দশটা টাকা দাও, খাবো। - পাঁচ টাকার কয়েন দিলাম। খুচরো নেই, এটা রাখো। - না নিবনা, হাজার টাকা, লক্ষ টাকা চাইনি; দশ টাকা চাইছি, দশ টাকাই নিব। আমাকে দাও আমি খুচরো দিচ্ছি। - কি বিপদ! এত জেদী কেন,,,,? কিন্ত তাকে আপু বলব না ভাইয়া। লেগে গেল খটকা। মুখভর্তি দাড়ি তবে শেভ করা; [ বিস্তারিত ]

শীত

স্বপ্ন গোধূলি ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ০২:৪৩:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
প্রাকৃতিক বৈচিত্র্য মেনে আমাদের দেশে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। সব ঋতুর মাঝেই আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। মানুষের মন অনুযায়ী ঋতু গুলো নিজেদের সাজায় না, কিন্তু আমরা মানুষেরা খুব সহজেই ঋতু গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারি। ঋতুর চাহিদানুযায়ী নিজেদের সাজাতেও পারি। এখন শীতের মাঝামাঝি। স্বাভাবিক ভাবেই এখন প্রকৃতিতে শীত ঋতুর পদচারণা। কেউ সারা বছর [ বিস্তারিত ]

শৈশবের স্মৃতি

প্রদীপ চক্রবর্তী ১৭ জানুয়ারি ২০২১, রবিবার, ০৯:২১:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
গাঁয়ে এখনো সন্ধ্যা নামেনি। পুরনো প্রাচীরের দেওয়াল জুড়ে ঘিরে আছে শতবর্ষের  অজস্র বিটপী। বোরো ধানের কচি পাতা উন্মুক্ত দক্ষিণার বিলাসী হাওয়ায় উড়ছে। পাখিরা সবুজাভ ধানের পাতা থেকে ছোট ছোট  ঘাসফড়িং গুলো ধরে ধরে খাচ্ছে। ঐ দূরের খোলা মাঠে রাখাল ছেলে গো পৃষ্ঠে বসে ঘুড়ি উড়িয়ে ঘরে ফিরছে। ধীরে ধীরে বসছে সূর্য পাটে। আবাসনে ফিরছে পাখিরা। [ বিস্তারিত ]

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্কাইভ