বন্ধুরে! তোদের সাথেই আড়ি আমার ভারি

১
সকাল দুপুর বিকেল ভরে
কথা কাজে সত্যি করে
পাশে ছিলি আপন করে
ওলো সখী, ওলো সখা
থাকবি কি তুই জীবন ভরে !!
২
প্রাণের মাঝে ব্যাথা হলে
টেরটা তুই-ই পেলি হঠাৎ
আপন মনে বলে ফেলিস
দুঃখ সুখের এটাই তফাৎ !!
৩
টাকা যদি নাইবা থাকে
ছোট্ট একটু হাসি দিয়ে
ইশারা দিস হাত উঠিয়ে
শান্ত করিস বিলটা দিয়ে!
৪
ঝগড়া-ঝাটি হলে পরে
ঘুম আসে না চোখের পাতায়
ঘুরে ফিরে আসিস কাছে
ঝগড়া থামাস মিলের খাতায় !
৫
বিপদ আপদ এলে পরে
পাখি হয়ে ছুটে আসিস
চোখের পানি মুছিয়ে দিয়ে
বাধন হয়ে পাশে থাকিস !
৬
আমার মনে কষ্ট দিয়ে
হৃদয় ছেড়ে গেলি মাঝে,
আয়রে ফিরে  উড়াল দিয়ে
সকাল দুপুর বিকাল সাঝে !!!!

২ আগস্ট,২০১৫

মোট পড়েছেনঃ ৭৬৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. পকেটটাতো গড়ের মাঠ
    কেমনে যাব বন্ধুর হাট।
    বন্ধুরা সব যেখানেই থাক
    কালবেলাতেও ভালোথাক।

    আপনার বন্ধু কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম। বন্ধু দিবসের শুভেচ্ছা সহ।

    আর বন্ধুদের জন্য অন্তরের অন্তস্থলের শুভকামনা থাকে নিরন্তর নিরবধী।

    1. হুমম আপু, আমার বেশির ভাগ বন্ধু খুবই ভাল, তারা যেমন আমার সুখের সময় থাকে -ঠিক তেমনি দুখের সময়ও থাকে —
      আপু আপনার জন্য শুভকামনা রইল

মন্তব্য করুন