নিয়ত অন্ধকারে ভেজা পূর্ণিমা লাফ দিলো জানালায়, অক্ষয় জলকেলি নিয়ন বাতির সাথে, আঁশটে হলুদে জ্বলে আর নিভে! কতোগুলো ভেজা চোখ স্পষ্ট বিশেষণ নিয়ে ভর দিলো পাখনায়! তোমরা দুঃখ বলো যাকে! সেতো এই শহরের হৃদপিন্ডের- কাছাকাছি থাকে! জ্যামিতির মাপজোক ভেঙ্গে গিয়ে কবে আকাশে ভাসছে দৈনিক সবগুলো সন্নিহিত কোণ, যথেষ্ট উষ্ণতা পেলে আইসক্রিমের মতো, মানুষেরও গলে যায় [ বিস্তারিত ]










