ক্যাটাগরি কবিতা

ছায়াপাতের অক্ষরে শিলালিপি

সাতকাহন ২৪ জুলাই ২০১৫, শুক্রবার, ০২:২১:৫৮অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
চেনা ফ্রেম থেকে সরে যেতে থাকে বিকেল গড়ানো রোদ ছায়াপাতের অক্ষরে শিলালিপি যাপনের অধিকারজুড়ে অশোক হয়ে ওঠা গুহামুখী রিংটোনে শরীর ইতিহাস খেলছে। কমনীয়তা ও রমণীয়তা পাহাড়ের শরীরজুরে খোদাইয়ের খাঁজে গান্ধার! এবার চাঁদ ছড়িয়ে যাবার ভয়। ‪ নর্থ সার্কুলার রোড ধানমন্ডি, ঢাকা ২৪ জুলাই, ২০১৫

প্রিয়তম…….

সীমান্ত উন্মাদ ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৪:২০:০৬পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য
          প্রিয়তম........   আজ তোমার মন খারাপ বলে আমার উঠোনে জোৎস্না ঝরেনি, বিরোহী এক সন্ধ্যা কেটেছে অনাহুত ব্যাথার রক্ত ক্ষরনে।   শুধু.............. আজ তোমার মন খারাপ বলে আমার আকাশে জমছে শ্রাবনি মেঘ, ধুসর নয়ন যুগলে ঝরছে অবারিত কষ্টের স্রোত-ধারা।   তুমি কি জানো...? আজ তোমার মন খারাপ বলে সন্ধ্যা পাখিরা সুখের [ বিস্তারিত ]

ফ্যান্টাসি

নীলাঞ্জনা নীলা ২০ জুলাই ২০১৫, সোমবার, ১২:২২:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য
মাঝে-মধ্যে মন বড়ো দূরন্ত হয়ে যায় যেমন হাওয়ায় এলোমেলো-অবিন্যস্ত হয়ে যায় বৃষ্টির জল। আবার শান্ত দিঘীর মতো টলমল করে। ওখানে পদ্ম ফোঁটে, তার ওপর পদ্মগোখরাও নাচে তার ফণা তুলে; টুংটাং সুরে বেজে ওঠে কখনো, কখনো বিদ্যুতের মতো চমকায়। মন জানি কি! অনুভব করতে গেলে ঢেউয়ের মতো ফিরে যায় ছুঁতে গেলে সাগর-পাড়ের বালিতে লেখা নামের মতো [ বিস্তারিত ]
[caption id="attachment_33308" align="aligncenter" width="604"] ঈশ্বর কোথায় থাকেন? আলোয় নাকি অন্ধকারে?[/caption] আজকাল দুঃখগুলো হয়েছে পান্তাভাতের মতো , একেবারেই সস্তা। গরীবের পান্তা নয় , মধ্যবিত্ত পান্তা। ঈশ্বর আমাকে পাঠালেন অবতার হিসেবে আনন্দ আর কষ্ট কে শায়েস্তা করতে। দুজনকে নিয়েই বসলাম বললাম আমায় ঈশ্বর পাঠিয়েছেন এখন বলো তোমরা কি করতে চাও? এতো বেড়েছো কেন? হিংসুটে আনন্দ দেখে আর [ বিস্তারিত ]

বোন আমার -২

শেহজাদ আমান ১১ জুলাই ২০১৫, শনিবার, ০৮:১১:৩২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
ফিন্যান্সের কাঠখোট্টা পড়ালেখার ভীড়ে, মানুষও যে ‘মানুষ’ থাকতে পারে, দাসত্বের সংস্কৃতির ভিতরও যে থাকতে পারে মুক্তমন মনে হয়েছিল, তুমি হতে পার সেই উদাহরণ। মনে পড়ে আজিকে, বিশ্বসাহিত্য পাঠচক্র ২০১২ তে, ছিলাম আমরা কজন সাহিত্যপ্রেমী হাভাতে, ছোট্ট করে ডাকা তোমার ‘ভাইয়া’ ডাকটা ভরে দিত অল্পতেই সন্তুষ্ট আমার এই মনটা হঠাত কেন জানি মনে হয়েছিল আমার, কোন [ বিস্তারিত ]

লাশের মিছিলে ভাসমান গাছ

সাতকাহন ১১ জুলাই ২০১৫, শনিবার, ০১:১৭:৩৬পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহরের মুখ লাশের মিছিলে ভাসমান গাছ সারি সারি গাছ ভুলে গেছে নাগরিক জীবন মাল্টি শব্দের মোহনীয় মায়ায়। আলোর নিচে অন্ধকারের হাতছানি রাজপথে রিকেটের মারণ থাবা বা ক্ষয়রোগ বুলেটে মিলেটে ধাঁরালো হায়েনার নখ মুখ থুবরে পরে আছে সনাক্তের অভিলেখ। সুইসাইড নোট লেখা হলো মৃত্যুকে পাশে রেখে মর্গে এই অভিশপ্ত জীবন প্রেমহীন কঙ্কাল এক। [ বিস্তারিত ]

ভাই আমার

শেহজাদ আমান ১০ জুলাই ২০১৫, শুক্রবার, ০৮:৩২:০৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
কে আর পারে তোমার মত করে বলতে আজ? “অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ”, কে আর পারে জ্বালিয়ে তপ্ত সিগারেট তাপিত করতে শীতের রাত, কে বা পারে বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে আনতে নতুন প্রভাত? যখন থাকেনা কেউ দাঁড়াবার আমার পাশে তুমি ছাড়া আর কে বা বুক চিতিয়ে এগিয়ে আসে? ভাই আমার, সালাম লহ এই ভ্রাতার ! স্রোতের [ বিস্তারিত ]

বন্ধু

সিকদার ১০ জুলাই ২০১৫, শুক্রবার, ০৩:০০:২৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
বন্ধু মানে যখন দেখা তখন অনেক আলাপন, বন্ধু মানে দুষ্টুমি আর খুনসুটির অনেক জ্বালাতন। বন্ধু মানে ভাদর কালের এই রোদ এই মেঘ , বন্ধু মানে পাহাড়ি বন্যার বাধ ভাংগা আবেগ। বন্ধু মানে শরৎ সমীরণে নৃত্যরত সফেদ কাশ বন , বন্ধু মানে মনের আগল খুলে দেওয়ার কঠিন আপনজন। বন্ধু মানে এক কাপ চায়ের আধেক ভাগাভাগি , [ বিস্তারিত ]

কতিপয় সংঘাতের শেষে

সাতকাহন ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১১:৩৭:০৩অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
আজ এই মধ্যরাতকে পরিশ্রুত জলের মতো পান করি হাজার বছরের নির্মাণ নিয়ে গড়ে উঠেছে আমাদের শরীর অব্যাহত উশ্রিতে এখন সব নিয়ামক শক্তি ঘাতকের ঘরে শুয়ে থাকে পাশবিক যন্ত্রণায়। পেঁয়াজের মতো খুলে ফেলি গোপনের সবকটা খিল ঈশ্বর পালিত মেঘের সমস্ত স্রোতে নদীগুলো গতি পায় তুমি ঘুমিয়ে আছো বিভ্রমে, অথচ আজ জেগে থাকা ভীষণ জরুরি ছিলো আমাদের [ বিস্তারিত ]

নারী, তোমাকে

পারভীন সুলতানা ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১০:৩২:৪৬অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
মানুষের দেহ বড্ড বেশি শব্দময় শব্দময় হৃৎপিণ্ডের নিঃশব্দ সঞ্চালন, শব্দময় মানুষের ভাব বিনিময় আলাপন , শব্দময় মাতৃগর্ভে , বাড়ন্ত শিশুর স্পন্দন । শব্দময় শরীরে নিঃশব্দের নিঃসাড় অবস্থান শামুকের বুকে সমুদ্র ঘুমায়, বরফের মাঝে জল নারীর শরীরের খাঁজে, কাব্যময় কোলাহল, সুখ আর দুঃখে সঞ্চিত চোখে নোনা জল হয় কাব্যময় গল্পকথা ,কথা কয় সেই জল । দেহ [ বিস্তারিত ]

শাহবাগের কন্যা

শেহজাদ আমান ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ০২:১৪:৩৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
তোমায় দেখেছি শ্রাবণ বা ভাদ্রে কখনও প্রখর রোদ্রে, কখনও ঝিরি ঝিরি বৃষ্টিতে ধ্বংস অথবা সৃষ্টিতে। দেখেছি তোমায় হয়তোবা, বর্ষা, শীত অথবা ফাগুণে শাণিত স্লোগানের আগুন জ্বালা আন্দোলনে। নতুবা হয়তো – কতিপয় শুকনো আতেলের সম্মিলনে, ভাবসর্বস্ব সামাজিকতার মোহাচ্ছনে, মানুষের লেবাসে কিছু যন্ত্রমানবের মধ্যিখানে ভেসে যেতে দেখেছি অসামাজিকতার অন্ধটানে। যেভাবেই তুমি দেখা দাও আমায়, আমি তোমাকে ছুয়েছি [ বিস্তারিত ]

বিষণ্ণতা

নীলাঞ্জনা নীলা ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১০:০৩:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
[caption id="attachment_33206" align="alignleft" width="398"] অন্ধকারে আলোর ঝলকানি...[/caption] পরিপক্ক একটা অপেক্ষা নিয়ে ঝিমোচ্ছে প্রেম। প্রেম দেখতে কেমন? নারী-নদী-আলো-ছায়া-বৃষ্টি? নাকি পুরুষ-বিদ্যুৎ-আকাশ-মেঘ? কবির কবিতা বলে যা রং ছড়ায়, তা-ই হচ্ছে প্রেম। আর পরাজিত প্রেমিক-প্রেমিকারা বলে শুধুই খেলা। এসব সত্যি নাকি মিথ্যে জানিনা কিছুই; শুধু বলতে পারি, একটি পরিপূর্ণ আবেগ অপেক্ষায় থাকতে থাকতে তারুণ্য কাল পার করে দিলো। বোকা [ বিস্তারিত ]

ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ

সাতকাহন ৯ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ১২:০০:৫৮পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
আকাশ মেলে দেয় ছায়াপথ রাতের তারারা পথ দেখায় শহুরে ঘুমে স্বপ্নচারী আমি। টেলিপ্যাথি ঢেকে নিয়েছে মগজের রন্ধ্র ফেসবুকে মোলায়েম একটি মুখ কথারা সফর সেরে হাত রাখে। ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ কবিতার পাশে বালিশ রেখেছিলো বালিশে ঘাম, ঘামে স্বপ্নেরা অবয়ব পায় আর ছায়াপথ দূরে সরে গেলে হাজার যোজন দূরত্ব ঘোচাবার যন্ত্রণা হাতফোনে বন্দি হয়। ‪ [ বিস্তারিত ]

ঝুল-বারান্দায় পরন্তপ অনুরাগ

নীলাঞ্জনা নীলা ৮ জুলাই ২০১৫, বুধবার, ০৫:৩৪:২৪পূর্বাহ্ন কবিতা ৫০ মন্তব্য
[caption id="attachment_33168" align="aligncenter" width="460"] নেশার আদরে...[/caption] বহুদিন আগে জানতে চেয়েছিলাম , তোমার কাছে --- আচ্ছা বলতে পারো কোন ব্র্যাণ্ডের অ্যালকোহলে খুব বেশী নেশা আছে ? তুমি বললে , "আদরে...।" বোকার মতো বললাম , কিনে এনে দেবে ? কতো দাম ? তা নইলে আমি-ই গিয়ে নিয়ে আসবো... আচ্ছা কি বলতে হবে ? আদর ? এই বানানটা লিখে [ বিস্তারিত ]

প্রবঞ্চক নারী

পারভীন সুলতানা ৬ জুলাই ২০১৫, সোমবার, ১০:২৭:৫৪অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
তুমি এখন অনেক, অনেক বড় ইচ্ছে হলেই যখন তখন আকাশ ছুঁতে পার, কাঞ্চনজঙ্ঘায় তোমার বিজয় পতাকা উড়ে অনুক্ষণ। অথচ আমার এখন নিরন্ন উপবাস লক্ষন রেখায় শৃঙ্খলিত আমার চরণ উন্মুক্ত দ্বার সবার, আমি শুধু অশুচি এখন। আমার সারাদিন উপবাস নিরান্ন পাত, ফুল পাতা জল আর প্রভুর নাম ঘরের পুরুষ পরের যখন, শুন্য আমার আবাস। এবং আশ্চর্য [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ