ফ্যান্টাসি

11745821_10206494519858154_3090261416609819281_n

মাঝে-মধ্যে মন বড়ো দূরন্ত হয়ে যায়
যেমন হাওয়ায় এলোমেলো-অবিন্যস্ত হয়ে যায় বৃষ্টির জল।
আবার শান্ত দিঘীর মতো টলমল করে।
ওখানে পদ্ম ফোঁটে, তার ওপর পদ্মগোখরাও নাচে তার ফণা তুলে;
টুংটাং সুরে বেজে ওঠে কখনো,
কখনো বিদ্যুতের মতো চমকায়।

মন জানি কি!

অনুভব করতে গেলে ঢেউয়ের মতো ফিরে যায়
ছুঁতে গেলে সাগর-পাড়ের বালিতে লেখা নামের মতো মুঁছে যায়।
এই মনই যেনো জীবনের প্রতিটি সিঁড়িতে উত্থান-পতনের ইতিহাস
ভাঙ্গে-গড়ে, ধূলিস্যাত করে দেয় কতো কতো জনপদ।

মন আসলে কেমন!

গহীন অরণ্যে বাতাসের শব্দ,
নাকি অনন্ত চরাচরে কেবলই মরিচীকা?
আসলে মনটা যেনো একটা ফ্যান্টাসি নগরী,
স্বপ্ন দেখায়, এবং ভাসায়।

হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৫ ইং।

 

**ছবিটি আমারই তোলা ২০০৯ সালে বেলজিয়ামে থাকার সময়। জায়গাটির নাম নামুর। খুবই সুন্দর একটি শহর। বেলজিয়াম গেলে সকলেই ওখানে বেড়াতে যায়। যারা সবুজ ভালোবাসেন, তাদের অবশ্যই যাওয়া উচিৎ।

মোট পড়েছেনঃ ৬২৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. মন যে আসলে কি তাই জানিনা
    শুধু জানি এটি ক্ষনে ক্ষনে রঙ পালটায়
    তাই মন নিয়ে ঘাটাঘাটি করিনা
    মন মনের ইচ্ছেয় চলুক
    সে থাকুক তার মত।

  2. আপু এতো কঠিন ব্যাপার নিয়ে ভাবতে গেলে কিন্তু চুল সব পেকে যাবে। তখন আমরা আপনাকে বুড়ি নীলা দাদী বলবো। 😀
    মন আসলেই একটা ফ্যান্টাসি নগরী। (y)

    1. ইস চুল পাকার মতো অবস্থা হবে বলে মনে হয়না। ছেলে হলে এতোদিনে মাথার উপরটা তবলা হয়ে যেতো। :p

      আর বুড়ী হলেও কোমড় বাঁকিয়ে নাচবো,
      “আইজ পাশা খেলবো রে শ্যাম” \|/

মন্তব্য করুন