ক্যাটাগরি কবিতা

আবাহন

নীলাঞ্জনা নীলা ৮ আগস্ট ২০১৫, শনিবার, ০৯:৪৭:২৫পূর্বাহ্ন কবিতা ৪২ মন্তব্য
[caption id="attachment_34067" align="aligncenter" width="412"] রাত্রি আমার সাজবে তো?[/caption] যদি শান্ত নদী হই ভাসবে আমার জলে ? আজ আসবে কথা দাও ভালোবাসবে ? মেঘের ডালি সাজিয়ে রেখেছি রূপালী বৃষ্টি হয়ে ঝরবে তো? পুনঃশ্চ :- আসবে তো ? হিম পাহাড়ী উপত্যকায় রাত্রিতে থাকবো আমি । আসবে তো ? ল্যুভেন - লা - ন্যুউভ, বেলজিয়াম ৩১ মার্চ,  ২০১০ [ বিস্তারিত ]

নন্দিনী

পারভীন সুলতানা ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ১০:০৯:৪৪অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
নন্দিনী , আমি তোমাকেই ভালোবাসি তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি ; ভালোবাসি সমগ্র চেতনায়, গভীর উষ্ণতায় । সোনারূপার তুলিতে ক্যানভাসে ছবি আঁকি, আঁকি গল্প কথার চর । তাকে ভালবাসি গভীর মমতায় আমার উতল হৃদয় চিঠি লেখে গল্প বর্ণনায় , ছন্দ কবিতায় । তালদিঘি, কাশফুল, মা হাসের জলমিছিল সব মিলে মিশে সংসারটা ঝিলমিল নিপুণ এক ভাস্কর্য [ বিস্তারিত ]

অসমাপ্ত ছবি

মিথুন ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ১২:১৮:৫৬অপরাহ্ন কবিতা ৫২ মন্তব্য
আমার বেলাতেই রঙে তোর হেলাফেলা শুরু করে মন নেই নেই নেই রে তোর হারিয়ে পালিয়ে কিংবা ঠেলে ঠুলে কে দিব্যি দিলো হত বা আহতভাগা? সব শেষ নিঃশ্বেস বিনাশে হাতকড়া পরলো বুঝি!! যা, ঠোঁট দুটো এঁকেছিস তাতেই খুশি; বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব। অসহ্য সহ্য হারা হয়ে এঁকে দিবি কি আমার বুড়িয়ে যাওয়া আঙ্গুল? [ বিস্তারিত ]

বুমেরাং

নীলাঞ্জনা নীলা ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ০৯:২০:৫৪পূর্বাহ্ন কবিতা ৪৭ মন্তব্য
  [caption id="attachment_34012" align="aligncenter" width="410"] জয়তু জয়-পরাজয়[/caption] দাবার চালে আজন্মই মাত! চতুরাঙ্গিকে বেশ সাজানো-গোছানো পরিপাটি সংসার সূক্ষ্ণ কৌশলে বুনে চলা নক্সী আঁকা পরিবার তোমার। তুমি, বেশ নিপুণ কারিগর। আর আমার বোকাই আবেগ ঝোলে পলেস্তারা ওঠানো হৃদয়ের দেয়ালে। হেরে যেতে যেতে, ডুবে যেতে যেতে, তলানিতে এসে দেখি উঁই পোকার ভগ্নাস্তূপ। ডুব-সাঁতার জানিনা আমি, শিখিনি কলা-কৌশল তাই [ বিস্তারিত ]

গণকবর

সাতকাহন ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ০৩:০৯:১৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
১. দাঁড়াও! সাবধানে পা রেখো- এখানে গণকবর। কোমল মাটির তলে রক্তের বুদবুদ এখানে শায়িত তোমার স্বজন। একদিন যারা মাটি ভালোবেসে জীবন ধরেছিলো হাতের মুঠোয় তারাই ঘুমন্ত আজ গণকবরে। দাঁড়াও! সাবধানে পা রেখো- এখানে গণকবর। মাটিতে কান পেতে শোনো কান্নার শব্দ বুকের জমিনে শোনো মুক্তির আর্তনাদ হায়েনারা বিধ্বস্ত করেছে স্বপ্ন তোমার। দাঁড়াও! সাবধানে পা রেখো- এখানে [ বিস্তারিত ]

আকাশপানে

ভোরের শিশির ৫ আগস্ট ২০১৫, বুধবার, ১০:৪৭:১৫পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
সেদিন বিষাদ ছুঁয়েছিলো একফালি রোদ। আদুরে মেঘ বড়শী নিয়ে নেমেছিলো কাদাঘোলা জলে; ভেবেছিলো ধরবে তারামাছ, সাথে ছিলো বকধার্মিক বিজলী। তারামাছের ঠোকর দিলে বিজলী সাঁই করে সূর্যহাঁড়ি এগিয়ে দিতেই; বড়শিতে উঠে আসতো বাতাসী পাদুকা জোড়া!বিজলী শুধায়- তারামাছ বুঝি বাতাসী পাদুকাতেই এতো ছটফটে! তাই বুঝি পাকড়াও হয় না? ভাগ্যবতী দূর হতে হেসে উঠে; বলে- মেঘের গায়ে আকাশী [ বিস্তারিত ]

এক্সপাইরি অফ লাভ

অরণ্য ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ১২:০২:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪৯ মন্তব্য
ওহে ভবেশ! তুমি এখনও বসে? তোমার অরুনিমা তোমায় ভুলেছে সেই কবে! তুমি এখনও বসে কি ভাব একাকী? কি আঁক এখনও দিগন্তের ওপারে? ও পারে কিছু নেই। এইতো ডুবে গেল সূর্য দেখলে তুমি নিজেই অথচ এখনও তুমি বসে! ওঠো ভবেশ, ওঠো। তোমারও যে ঘর আছে! অরুনিমা তোমার পর হয়েছে। গোধুলি - সেও তো রাত নিয়ে এলো [ বিস্তারিত ]

মেয়াদোত্তীর্ণ ভালোবাসা

নীলাঞ্জনা নীলা ৪ আগস্ট ২০১৫, মঙ্গলবার, ০৯:১৮:১০পূর্বাহ্ন কবিতা ৪৮ মন্তব্য
[caption id="attachment_33907" align="alignnone" width="372"] ভালোবাসার শিল্পকলা (রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা পেন্সিল স্কেচ)[/caption] অনন্তকাল ধরে এখানেই থেমে থাকা। ওপারে কি আছে? উবু হয়ে থাকা সীমান্তরেখা? কি জানি! থাক!! ওসব কথা জানার সময় শেষ। পড়ে গেছে সময়, উড়িয়ে নিয়েছে সময়ের তোড়। ঝড়ের আগের পূর্বাভাসে বলেছিলো মধ্যবর্তিনী যোগ 'দৌঁড়াও হে পথিক, পিঁছিয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া।' ওই যে [ বিস্তারিত ]

ছবিকর

নীলাঞ্জনা নীলা ৩ আগস্ট ২০১৫, সোমবার, ০৯:১৭:২৩পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য
[caption id="attachment_33882" align="alignright" width="309"] চিত্রপটে শেষ টান[/caption] ক্যানভাসে কোনো মুখ নেই, কেবলই আঁকিবুকি। যেনো শেষ প্রহরের অশনিসংকেত এখানে এই বিদগ্ধ হৃদয়ের জলপ্রপাতে। ওখানে কি এখন ধূ ধূ চর নাকি মরুভূমি? পথ হারিয়ে ধূলোর ভেতর কাৎড়ে থাকা তৃষ্ণার্ত এক প্রাণ--- 'জল দাও, আমায়, জল দাও।' ও ছবিকর এমন দৃশ্য কোথায় পাবে তুমি? আঁকো। এখুনি এঁকে নাও। [ বিস্তারিত ]

আহা গোপন

নীলাঞ্জনা নীলা ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৪৪:৫৭পূর্বাহ্ন কবিতা ৩৮ মন্তব্য
[caption id="attachment_33741" align="alignnone" width="604"] শিকারী রঙ...[/caption] খেলার খেলায় মত্ত আমি মত্ত তুমি কিন্তু এ যে প্রেম কে জানে কি জানি ! শিকার করি আমি স্বীকার করো তুমি ! খেলার জালে প্রেম বুনছি হেম হেম প্রেম কি জানি ! কে জানে ! সত্যি এ যে কি ! শিকারী তুমি স্বীকার করো মনের ভেতর মন লুকিয়ে বলছো [ বিস্তারিত ]

ঘুমাও মানুষেরা

সাতকাহন ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৩৫:৪৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
দীর্ঘদিন কবরবাসের পর রোদ্দুর অসহ্য লাগে চোখ জ্বালা করে; মনন ও মগজে নির্বোধ মিথস্ক্রিয়া পুনরুত্থানকালেও আকাশে মেঘ ছিলো না...। পূর্ণিমায় সমাপ্তি, রোদেলা দিনে এলো নতুন বছর। ঘুম আসে, ঘুম-ঘুম ভাঙে; বঙ্গাব্দে, খ্রিস্টাব্দে, হিজরিতে...। তৃতীয় বিশ্বের ফেরেশতা দুর্বল ডানায় চেষ্টা করে অবিরাম উড়ে যেতে নন্দন-কাননে; বছর যায়, বছর আসে। জানে না, কে যেন সুতোয় বেঁধেছে ডানা, [ বিস্তারিত ]

এইসব অসময়ে

সাতকাহন ২৭ জুলাই ২০১৫, সোমবার, ০৫:১৭:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
কাফকার দীর্ঘ অসুস্থ জীবনের চেয়ে রাতের রমণীর স্বল্পস্থায়ী জীবন ঢের ভালো এইসব অসময়ে। চারিদিকে রাবণের চিতা জ¦লে অবিরত ঘৃতাহুতি কে দেয়, সবাই তা জানে...। অথচ আজ কেউ নেই চারিদিকে পদতলে পিষ্ট আপন ছায়া, তিমিরে কাঁদে। অলৌকিক গুহা থেকে ভেসে আসে কার অট্টহাসি? অন্ধকার নামলেই ছায়ার মৃত্যু আলোতে রাতের রমণীর অগোচরে জন্ম ও মৃত্যু...। অসুস্থ জীবন [ বিস্তারিত ]

অন্য কিছু লেখ

অরণ্য ২৭ জুলাই ২০১৫, সোমবার, ০৩:৩৬:২২অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৪৮ মন্তব্য
কিছুই ভাল লাগছে না আর কত কি লিখছো তোমরা! মহব্বত, প্রেম, দীর্ঘশ্বাস, দুঃখ, কষ্ট আরও কত কি! কিচ্ছু ভাল লাগছে না আমার। কিচ্ছু না! একটু অন্য কিছু লেখ। বৃষ্টির গল্প আর ভাল লাগছে না মোটে; স্যাঁতসেঁতে। এবার একটু ঝড় লেখ তোমরা। ঝঞ্ঝা লেখ একটু, সাইক্লোন। কি লিখছ মিড়মিড়িয়ে! আমার ভাল লাগছে না। সত্যি আর ভাল [ বিস্তারিত ]

ভুল…!

বোকা মানুষ ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১০:৩৮:৪৮অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য
ঝলমলে সব ভুলগুলো নক্ষত্রের মত জ্বল জ্বল করে যেনবা উদ্ধত ময়ূরকণ্ঠী হার! প্রেমিকার গালের তিলের মত ভুলগুলো, আঙ্গুলের নরম ছোঁয়ায় কেঁপে কেঁপে ওঠে কি সুখে! ভুলের জপমালা গুনতে গুনতে নিষিদ্ধ পুণ্যেরা হেসে ওঠে স্যাঁতস্যাতে পালঙ্কে, নির্জন লেকের পাড়ে কিংবা কাশবনের লাজুক মেঘে। অবশেষে হার মানে দেবদূতেরা! ভুলের নরোম পলিতে জেগে ওঠে মানুষ, আর পৃথিবী বেঁচে [ বিস্তারিত ]

পুরুষ, তুমি

পারভীন সুলতানা ২৫ জুলাই ২০১৫, শনিবার, ১০:১২:৫২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
পুরুষ তুমি বসতি বসাও আমি ঘর বাঁধি, সাঁজাই গোছাই , সেই ঘরে তুমি’ আমি তোমার আমার যাবতীয় সংসার করি । আমি কুটো নাড়ি সাঁঝ প্রদিপ জ্বালি, পঞ্চ ব্যাঞ্জনে আহার যোগাই । সকাল সন্ধ্যা স্রষ্টার নাম জপি মঙ্গল প্রদিপ জ্বালি , বাটির চৌহদ্দিতে আপন ভুলে অধিকার অনধিকারের সীমানা গড়ি । তথাপি , আমার বলে অধিকৃত নয় [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ